ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
চড়া দামে এলএনজি নাকি সহনীয় লোডশেডিং, সিদ্ধান্ত নিতে হবে: তথ্য উপদেষ্টা হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ গণমাধ্যমে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য প্রতিমন্ত্রী শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

বরকে বরণ করতে গিয়ে নড়াইলে মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 72

ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে বরকে বরণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নকুল মল্লিক (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার, ১৯ জুন রাত ৮টার দিকে উপজেলার কলোড়া ইউনিয়নের মুসুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নকুল মল্লিক ওই গ্রামের মৃত সতিস চন্দ্র মল্লিকের ছেলে।

আরও পড়ুন  সংসদ নির্বাচন: ছয় জেলায় ভোটকেন্দ্র ঘিরে ৬ জনের মৃত্যু

পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, নকুল মল্লিকের ভাতিজির বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে সাজসজ্জা ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছিল। রাত ৮টার দিকে একই উপজেলার ধোপাখোলা এলাকা থেকে বরযাত্রী বিয়ে বাড়িতে পৌঁছালে বরকে বরণ ও মিষ্টিমুখ করানোর আয়োজন করা হয়।

এ সময় অন্য স্বজনদের সঙ্গে নকুল মল্লিকও বিয়ের গেটে উপস্থিত ছিলেন। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে তিনি আলোকসজ্জার জন্য ব্যবহৃত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বরকে বরণ করতে গিয়ে নড়াইলে মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১০:১৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬