ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জলবায়ু ও এলডিসি উত্তরণে ইউএনডিপির বাড়তি সহযোগিতা চাইল বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 111

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার বৃদ্ধি এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়া আরও টেকসই করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অধিকতর সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।

বুধবার (১০ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের বার্ষিক অধিবেশনে এ আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

আরও পড়ুন  মমিনুলের রেকর্ডের দিনে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা, লিড দাঁড়িয়েছে ১৭৯

বক্তব্যে তিনি বলেন, চলতি বছরের জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক শাসনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউএনডিপির ‘ব্যালট প্রকল্প’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারমূলক বিষয়গুলোর মধ্যে সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আইনের শাসন শক্তিশালী করার লক্ষ্য রয়েছে। এসব ক্ষেত্রে ইউএনডিপির সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ক্ষেত্রে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি বলেন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু তহবিলে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা প্রয়োজন।

এ লক্ষ্যে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ), গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) এবং অন্যান্য আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে সহায়তা পাওয়ার ক্ষেত্রে ইউএনডিপির কারিগরি সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তিনি।

সভায় বাংলাদেশ জলবায়ু অভিযোজন, টেকসই উন্নয়ন এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে।

নিউজটি শেয়ার করুন

জলবায়ু ও এলডিসি উত্তরণে ইউএনডিপির বাড়তি সহযোগিতা চাইল বাংলাদেশ

আপডেট সময় ১০:৩১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার বৃদ্ধি এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়া আরও টেকসই করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অধিকতর সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।

বুধবার (১০ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের বার্ষিক অধিবেশনে এ আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

আরও পড়ুন  নাটোরে বিএসআরআই উদ্ভাবিত আখ চাষে কৃষকের ভাগ্য বদল