ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

দোহারে দোকান থেকে তুলে নিয়ে মারধর, আটক দুই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 71

ছবি সংগৃহীত

ঢাকার দোহার উপজেলায় একটি লাইব্রেরির দোকান থেকে এক কর্মচারীকে জোরপূর্বক তুলে নিয়ে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই তরুণকে আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই খবর পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি বা ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন— উপজেলার বানাঘাটা গ্রামের মো. আশরাফ হোসেনের ছেলে জিহাদ হোসেন (২২) এবং একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সামির হোসেন (২২)।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওসি আবু বকর সিদ্দিক জানান, পূর্ব শত্রুতার জেরে আটককৃত ওই দুই তরুণ বৃহস্পতিবার উপজেলার জয়পাড়া কলেজ মার্কেটে অবস্থিত ‘দোহার লাইব্রেরী’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিতে প্রবেশ করে। সেখানে থাকা খোকন নামে এক কর্মচারীকে তারা জোরপূর্বক দোকান থেকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে আনে এবং এলোপাতাড়ি মারধর করে।

আরও পড়ুন  টেকনাফে অপহরণে ব্যর্থ হয়ে এক যুবককে গুলি

এদিকে প্রকাশ্য দিবালোকে দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে মারধরের এই দৃশ্যটি সিসিটিভি ও মোবাইল ক্যামেরায় ধারণ করা হয়। পরবর্তীতে ভিডিওটি বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পুলিশের নজরে আসার পরপরই দোহার থানা পুলিশ দ্রুত অ্যাকশনে নামে এবং ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে বিকেলে অভিযান চালিয়ে জিহাদ ও সামিরকে আটক করতে সক্ষম হয়। এই ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

দোহারে দোকান থেকে তুলে নিয়ে মারধর, আটক দুই

আপডেট সময় ০৮:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

ঢাকার দোহার উপজেলায় একটি লাইব্রেরির দোকান থেকে এক কর্মচারীকে জোরপূর্বক তুলে নিয়ে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই তরুণকে আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই খবর পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি বা ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন— উপজেলার বানাঘাটা গ্রামের মো. আশরাফ হোসেনের ছেলে জিহাদ হোসেন (২২) এবং একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সামির হোসেন (২২)।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওসি আবু বকর সিদ্দিক জানান, পূর্ব শত্রুতার জেরে আটককৃত ওই দুই তরুণ বৃহস্পতিবার উপজেলার জয়পাড়া কলেজ মার্কেটে অবস্থিত ‘দোহার লাইব্রেরী’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিতে প্রবেশ করে। সেখানে থাকা খোকন নামে এক কর্মচারীকে তারা জোরপূর্বক দোকান থেকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে আনে এবং এলোপাতাড়ি মারধর করে।

আরও পড়ুন  সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৮৪ জন