ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 139

ছবি সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত দেশব্যাপী সাত দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ( ১৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, “দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। যেহেতু এই কর্মসূচির কাছাকাছি সময়ে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, তাই কোনো শাখা বা অঙ্গ-সংগঠন যদি দুই-একদিন পরেও আলোচনা সভা বা দোয়া মাহফিল করতে চায়, তাতে কোনো অসুবিধা নেই।”
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথক আলোচনা সভা এবং পোস্টার প্রকাশ করবে। এ ছাড়া, আগামী ৩১ মে (রোববার) দুপুর ২টায় বিএনপির মূল দলের উদ্যোগে রাজধানীর রমনা ইনস্টিটিউশনে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  ‘দ্য প্ল্যান’ নিয়ে চট্টগ্রামে তরুণদের মুখোমুখি তারেক রহমান

মূল দিবসটি উপলক্ষে আগামী ৩০ মে (শনিবার) ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। একই দিন বেলা ১১টায় দলের মহাসচিব, সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এই মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী তথা দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া মানবিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় থানায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। একইভাবে সারাদেশের সকল জেলা ও মহানগরীতেও বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

আপডেট সময় ০৩:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত দেশব্যাপী সাত দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ( ১৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, “দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। যেহেতু এই কর্মসূচির কাছাকাছি সময়ে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, তাই কোনো শাখা বা অঙ্গ-সংগঠন যদি দুই-একদিন পরেও আলোচনা সভা বা দোয়া মাহফিল করতে চায়, তাতে কোনো অসুবিধা নেই।”
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথক আলোচনা সভা এবং পোস্টার প্রকাশ করবে। এ ছাড়া, আগামী ৩১ মে (রোববার) দুপুর ২টায় বিএনপির মূল দলের উদ্যোগে রাজধানীর রমনা ইনস্টিটিউশনে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  বিএনপি এখন মুজিববাদের পাহারাদার: অভিযোগ নাহিদ ইসলামের