ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

‘হামলা করলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় চমক অপেক্ষা করছে’, আরাঘচির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 88

ছবি: সংগৃহীত

নতুন করে কোনো হামলা চালানো হলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় ‘সারপ্রাইজ’ বা চমক অপেক্ষা করছে বলে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে দুই দেশের মধ্যে পুনরায় কোনো সামরিক সংঘাত শুরু হলে আরও বেশি সংখ্যক মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস করতে তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বুধবার (২০ মে) সকালে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল প্রশংসিত ও অত্যাধুনিক এফ-৩৫ (F-35) ফাইটার জেট ভূপাতিত করার প্রসঙ্গ টেনে বলেন, “আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে মার্কিনদের এই অহংকার প্রথম ভূপাতিত করার গৌরব অর্জন করেছে, তা এখন আন্তর্জাতিকভাবে প্রমাণিত।”

তিনি আরও যোগ করেন, বিগত দিনের যুদ্ধ থেকে ইরান যে অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করেছে, তার ওপর ভিত্তি করে বলা যায়—আবারও যুদ্ধ শুরু হলে এবার মার্কিন বাহিনীর জন্য আরও অনেক বড় ও মারাত্মক চমক অপেক্ষা করছে।

আরও পড়ুন  কলকাতায় হামলার হুমকির মুখে মোদির নীরবতা নিয়ে প্রশ্ন মমতার; প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

নিজের এই চাঞ্চল্যকর দাবির সপক্ষে মার্কিন কংগ্রেসের অদলীয় গবেষণা সংস্থা ‘কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস’-এর সাম্প্রতিক একটি প্রতিদনের তথ্যও জনসমক্ষে তুলে ধরেন আব্বাস আরাঘচি।

তিনি উল্লেখ করেন, খোদ মার্কিন কংগ্রেসের প্রতিবেদনেও এটি পরোক্ষভাবে স্বীকার করা হয়েছে যে সাম্প্রতিক সংঘাতের জেরে তাদের শত কোটি ডলার মূল্যের ডজন ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান খোয়া গেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে প্রকাশিত মার্কিন ওই গবেষণা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছিল, চলতি বছরের (২০২৬ সাল) ফেব্রুয়ারি মাসের শেষভাগের দিকে ইরানের বিরুদ্ধে ইসরাইলকে সঙ্গে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এক যৌথ সামরিক অভিযানে লিপ্ত হয়েছিল। মূলত সেই যুদ্ধের ক্ষয়ক্ষতির সূত্র ধরেই নতুন করে এই হুঁশিয়ারি দিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

‘হামলা করলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় চমক অপেক্ষা করছে’, আরাঘচির

আপডেট সময় ১০:৩৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

নতুন করে কোনো হামলা চালানো হলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় ‘সারপ্রাইজ’ বা চমক অপেক্ষা করছে বলে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে দুই দেশের মধ্যে পুনরায় কোনো সামরিক সংঘাত শুরু হলে আরও বেশি সংখ্যক মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস করতে তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বুধবার (২০ মে) সকালে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল প্রশংসিত ও অত্যাধুনিক এফ-৩৫ (F-35) ফাইটার জেট ভূপাতিত করার প্রসঙ্গ টেনে বলেন, “আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে মার্কিনদের এই অহংকার প্রথম ভূপাতিত করার গৌরব অর্জন করেছে, তা এখন আন্তর্জাতিকভাবে প্রমাণিত।”

তিনি আরও যোগ করেন, বিগত দিনের যুদ্ধ থেকে ইরান যে অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করেছে, তার ওপর ভিত্তি করে বলা যায়—আবারও যুদ্ধ শুরু হলে এবার মার্কিন বাহিনীর জন্য আরও অনেক বড় ও মারাত্মক চমক অপেক্ষা করছে।

আরও পড়ুন  হরমুজে সৌদি তেলবাহী জাহাজে হামলায় ২ জন নিহত