ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে সৌদি তেলবাহী জাহাজে হামলায় ২ জন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে হামলায় দুই নাবিক নিহত হয়েছেন। নিহত দুজনই ফিলিপাইনের নাগরিক বলে বুধবার (২ সেপ্টেম্বর) সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি ‘বাহরি’ জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিওর তথ্যের বরাতে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি তেল ট্যাংকারটিতে তিনটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

তবে হামলার ধরন, জাহাজটির ক্ষয়ক্ষতি কিংবা হামলার জন্য কারা দায়ী—এ বিষয়ে সৌদি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

আরও পড়ুন  অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বাহরি এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটির কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সামুদ্রিক খাতের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করা হচ্ছে।

এর আগে সংবেদনশীল ও সংকীর্ণ হরমুজ প্রণালি দিয়ে পূর্বানুমতি ছাড়া যাওয়ার চেষ্টা করা তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্য করে হুমকি দিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

হরমুজ প্রণালিতে সৌদি জাহাজে হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন অঞ্চলটির সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর প্রায় এক মাস আগেও ওমানের উপকূলের কাছ দিয়ে যাওয়ার সময় বাহরির ‘ওয়াদিয়ান’ নামের একটি সুপারট্যাংকার হামলার শিকার হয়েছিল।

এ ছাড়া ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর লোহিত সাগরে বাহরির ‘আমজান’ ও ‘মাসা’ নামের আরও দুটি জাহাজে হামলার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

হরমুজে সৌদি তেলবাহী জাহাজে হামলায় ২ জন নিহত

আপডেট সময় ০৭:৫৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে হামলায় দুই নাবিক নিহত হয়েছেন। নিহত দুজনই ফিলিপাইনের নাগরিক বলে বুধবার (২ সেপ্টেম্বর) সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি ‘বাহরি’ জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিওর তথ্যের বরাতে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি তেল ট্যাংকারটিতে তিনটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

তবে হামলার ধরন, জাহাজটির ক্ষয়ক্ষতি কিংবা হামলার জন্য কারা দায়ী—এ বিষয়ে সৌদি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

আরও পড়ুন  কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪