ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি সংসদে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা বিরোধীদলীয় এমপির চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন চালুর ডিজাইন শেষ: প্রধানমন্ত্রী জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন রাষ্ট্র গড়া সকলের দায়িত্ব: রাষ্ট্রপতি প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ দেশীয় মাছের উৎপাদন বাড়াতে শিবগঞ্জে পোনামাছ অবমুক্ত বাংলাদেশ-হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তি উন্নয়ন প্রকল্পের ব্যয় কমাতে ব্যবস্থা: সংসদে প্রধানমন্ত্রী জুলাই জাদুঘরে গিয়ে আবেগাপ্লুত রাষ্ট্রপতি, দেখলেন প্রামাণ্যচিত্র হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 100

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানি শেষে এই আদেশ দেন। ট্রাইব্যুনালের এই বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন—বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদকে পূর্বের রায়ের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর জন্য আদালতের কাছে আনুষ্ঠানিক আবেদন জানান। প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে ট্রাইব্যুনাল তাকে অবিলম্বে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন  সাবেক মেয়র আতিকসহ ৫ আ.লীগ নেতাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

এর আগে, গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের ঐতিহাসিক মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ওই রায়ে মামলার প্রধান আসামি হিসেবে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রহমানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি আইনি প্রক্রিয়া এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে বা পলাতক অবস্থায় ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেট সময় ০৪:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬