ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :

কারিনা কায়সার আর নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 132

ছবি সংগৃহীত

জনপ্রিয় তরুণ অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন। আজ শনিবার (১৬ মে) ভোর রাত ১টার দিকে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩১ বছর।

কারিনা কায়সারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বাবা কায়সার হামিদ। মুঠোফোনে আবেগাপ্লুত কণ্ঠে তিনি জানান, রাত ১টার দিকে চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারিনা মারা যান।

হঠাৎ করেই তার রক্তচাপ (ব্লাড প্রেশার) আশঙ্কাজনকভাবে কমে যায় এবং চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, হাসপাতাল থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কারিনা কায়সার গত বেশ কিছুদিন ধরে লিভার সংক্রান্ত গুরুতর জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে তাকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বৈচিত্র্যময় ও আকর্ষণীয় কনটেন্ট তৈরি করে তরুণ দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন কারিনা কায়সার। কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়েছিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’-এ অভিনয় করে দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন। ওটিটি ও শর্ট ফিল্মে যখন তার ক্যারিয়ার মধ্যগগনে, তখনই এই সম্ভাবনাময় অভিনেত্রীর এমন আকস্মিক প্রয়াণে বিনোদন অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

কারিনা কায়সার আর নেই

আপডেট সময় ০৮:৫১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬