ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়-বৃষ্টির তাণ্ডব; অন্তত ৯০ জনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 93

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়-বৃষ্টির তাণ্ডব; অন্তত ৯০ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি ও ধূলিঝড়ের ভয়াবহ তাণ্ডবে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। বুধবারের (১৩ মে) এই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতর এই তথ্য নিশ্চিত করেছে।

ত্রাণ কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে এখন পর্যন্ত ৮৯ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৫৩ জন। ঝড়ে ৮৭টি বাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিলাবৃষ্টি ও বজ্রপাতে ১১৪টি গবাদিপশু মারা গেছে। উত্তর প্রদেশের উত্তর ও মধ্যাঞ্চলে সাধারণত মার্চ থেকে জুন পর্যন্ত মৌসুমি বায়ু আসার আগে এ ধরনের ঝড় দেখা দিলেও এবারের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ভারোহি জেলায়, যেখানে প্রবল ধূলিঝড়ে ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া ফতেহপুর জেলায় ৯ জন এবং বুদাউন, চানদাউলি ও শনভদ্র জেলায় আরও ৮ জন করে প্রাণ হারিয়েছেন। মূলত গাছ উপড়ে পড়া, দেয়াল ধসে যাওয়া এবং বজ্রপাতের কারণে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন  ইসরায়েলি যুদ্ধবিমানের তাণ্ডবে কাঁপছে ইয়েমেন

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড বাতাসে বিশালাকার গাছ ও বিলবোর্ড উপড়ে পড়ে রাস্তাঘাট ও যানবাহনের ওপর স্তূপ হয়ে আছে। ধুলোঝড়ের কারণে দৃশ্যমানতা কমে আসায় ব্যাহত হয় যান চলাচল। বেরিলিতে ঝড়ের তীব্রতায় এক ব্যক্তিকে টিনের কাঠামোসহ শূন্যে উড়িয়ে নেওয়ার একটি রোমহর্ষক ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে; ওই ব্যক্তি আহত হলেও বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে।

রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতিতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও সব ধরনের ত্রাণসামগ্রী পৌঁছে দিতে জেলা প্রশাসনগুলোকে কঠোর নির্দেশ দিয়েছেন। উত্তর প্রদেশের অন্তত ৫টি জেলায় এই দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়-বৃষ্টির তাণ্ডব; অন্তত ৯০ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ভারতের উত্তর প্রদেশে প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি ও ধূলিঝড়ের ভয়াবহ তাণ্ডবে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। বুধবারের (১৩ মে) এই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতর এই তথ্য নিশ্চিত করেছে।

ত্রাণ কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে এখন পর্যন্ত ৮৯ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৫৩ জন। ঝড়ে ৮৭টি বাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিলাবৃষ্টি ও বজ্রপাতে ১১৪টি গবাদিপশু মারা গেছে। উত্তর প্রদেশের উত্তর ও মধ্যাঞ্চলে সাধারণত মার্চ থেকে জুন পর্যন্ত মৌসুমি বায়ু আসার আগে এ ধরনের ঝড় দেখা দিলেও এবারের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ভারোহি জেলায়, যেখানে প্রবল ধূলিঝড়ে ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া ফতেহপুর জেলায় ৯ জন এবং বুদাউন, চানদাউলি ও শনভদ্র জেলায় আরও ৮ জন করে প্রাণ হারিয়েছেন। মূলত গাছ উপড়ে পড়া, দেয়াল ধসে যাওয়া এবং বজ্রপাতের কারণে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন  দুপুরের মধ্যে ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস