ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

‘ফ্যাসিবাদী কায়দায়’ সাংবাদিক ছাঁটাইয়ের অভিযোগ: রাজপথে গণমাধ্যমকর্মীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 28

ছবি সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’র চারজন সাংবাদিককে প্রথমে বাধ্যতামূলক ছুটি এবং পরবর্তীতে চাকরিচ্যুত করার ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানটির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা এই কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা এই ছাঁটাই প্রক্রিয়াকে ‘অন্যায়’ ও ‘স্বৈরাচারী’ আচরণ হিসেবে অভিহিত করেছেন।

আরও পড়ুন  আওয়ামী ফ্যাসিবাদীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ আলম

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে পরিবর্তনের আকাঙ্ক্ষায় ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়েছে, সেই নতুন বাংলাদেশে মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার হরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের অভিযোগ, অভ্যুত্থানের পক্ষে কলম ধরা কলম সৈনিকদের পরিকল্পিতভাবে শাস্তির আওতায় আনা হচ্ছে, যা প্রকারান্তরে নতুন বাংলাদেশের লক্ষ্যকে ব্যাহত করবে।

সংবাদকর্মী ও সাধারণ নাগরিকরা এই চাকরিচ্যুতির সিদ্ধান্তের পেছনে কোনো প্রশাসনিক কারণ ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অবিলম্বে কর্তৃপক্ষের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।

একই সঙ্গে অন্যায়ভাবে অপসারিত চার সাংবাদিকের পুনর্বহালের জোর দাবি জানানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন উপস্থিত বক্তারা।

অভিযোগ করা হয়েছে, কোনো সুনির্দিষ্ট প্রশাসনিক কারণ ছাড়াই ‘ফ্যাসিবাদী কায়দায়’ এই সাংবাদিকদের প্রথমে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয় এবং পরবর্তীতে তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়।

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি এখন টিভির অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও বিশেষ প্রতিনিধি মাহমুদ রাকিব, বিশেষ প্রতিনিধি মুজাহিদ শুভ, সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আজহারুজ্জামান এবং সিনিয়র রিপোর্টার বেলায়েত হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করে কর্তৃপক্ষ।

পরবর্তীতে একটি তদন্ত কমিটি গঠন করে তাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। ভুক্তভোগীদের দাবি, কোনো আইনসংগত কারণ ছাড়াই তাদের চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

‘ফ্যাসিবাদী কায়দায়’ সাংবাদিক ছাঁটাইয়ের অভিযোগ: রাজপথে গণমাধ্যমকর্মীরা

আপডেট সময় ০৩:২৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬