ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন এমপি আমির হামজা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 120

ছবি সংগৃহীত

মানহানির মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজা। এই মামলায় তার বিরুদ্ধে নিম্ন আদালত থেকে জারি হওয়া গ্রেপ্তার পরোয়ানার প্রেক্ষাপটে আজ সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ সকালে মুফতি আমির হামজা সশরীরে হাইকোর্টে উপস্থিত হয়ে আগাম জামিনের আবেদন জানান। তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত তাকে জামিন প্রদানের আদেশ দেন। মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে এই আইনি জটিলতার সূত্রপাত হয়।

আরও পড়ুন  মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট

অভিযোগ করা হয়েছে, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে দেওয়া বক্তব্যে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন আমির হামজা। এই ঘটনার প্রেক্ষিতে গত ২ এপ্রিল সিরাজগঞ্জের জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের পর ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা জারির পর আজ উচ্চ আদালত থেকে তিনি জামিন লাভ করলেন।

নিউজটি শেয়ার করুন

হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন এমপি আমির হামজা

আপডেট সময় ১২:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬