ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু
সড়ক ও জনপদ

মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 447

ছবি সংগৃহীত

সারাদেশের মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান।

রিট আবেদনে বলা হয়, মহাসড়কে নিয়মবহির্ভূতভাবে স্লিপার বাসগুলো চলাচল করছে। আনফিট বাসগুলোকেও স্লিপারে রূপান্তর করা হচ্ছে। কোনো ধরনের নিরাপত্তা ফিচার ছাড়াই নিম্নমানের চেসিসে অধিক উচ্চতা ও ধারণক্ষমতা নিয়ে এসব স্লিপার কোচ তৈরি করা হয়। তাছাড়া, নিম্নমানের কোচ ব্যবহার করে লাক্সারী ক্যাটাগরির ভাড়া নেয়া হয়।

আরও পড়ুন  কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বিক্ষোভ, যানজটে হাজারো মানুষ

রিটকারী আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান বলেন, একতলা বাসের অনুমতি নিয়ে বাসগুলোকে স্লিপার বানানো হয়। সড়ক পরিবহন আইন বা বিধিমালা অনুযায়ী তা অবৈধ। ফলে রিট মামলাটি দায়ের করা হয়েছে। রিটে এ বিষয়ে রুলসহ নির্দেশনা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। 

নিউজটি শেয়ার করুন

সড়ক ও জনপদ

মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট

আপডেট সময় ০৩:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

সারাদেশের মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান।

রিট আবেদনে বলা হয়, মহাসড়কে নিয়মবহির্ভূতভাবে স্লিপার বাসগুলো চলাচল করছে। আনফিট বাসগুলোকেও স্লিপারে রূপান্তর করা হচ্ছে। কোনো ধরনের নিরাপত্তা ফিচার ছাড়াই নিম্নমানের চেসিসে অধিক উচ্চতা ও ধারণক্ষমতা নিয়ে এসব স্লিপার কোচ তৈরি করা হয়। তাছাড়া, নিম্নমানের কোচ ব্যবহার করে লাক্সারী ক্যাটাগরির ভাড়া নেয়া হয়।

আরও পড়ুন  ১০ ট্রাক অস্ত্র মামলাঃ বাবরসহ ৫ জন খালাস, পরেশ বড়ুয়ার শাস্তি কমলো