ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে

মানহানি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে মুফতি আমির হামজা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 111

ছবি সংগৃহীত

মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। আজ সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এই আইনি প্রক্রিয়া শুরু হয়।

মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার পূর্ববর্তী আলোচনায় মুফতি আমির হামজা জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে গত ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেন।

আরও পড়ুন  মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

মামলা দায়েরের দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় গত ২১ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সংশ্লিষ্ট আদালত। এই গ্রেফতারি পরোয়ানা স্থগিত ও আইনি সুরক্ষা নিশ্চিত করতেই তিনি আজ উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

মানহানি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে মুফতি আমির হামজা

আপডেট সময় ১০:৪৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। আজ সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এই আইনি প্রক্রিয়া শুরু হয়।

মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার পূর্ববর্তী আলোচনায় মুফতি আমির হামজা জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে গত ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেন।

আরও পড়ুন  ইতিহাসে প্রথম, রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল হাইকোর্টের রায়ে: প্রধান বিচারপতি