ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

আওয়ামীপন্থী ৬১ আইনজীবী হাইকোর্ট থেকে জামিনে মুক্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 393

ছবি: সংগৃহীত

সরকারবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী আজহারুল হক।

আরও পড়ুন  ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা কেন নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি

শুনানিকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানান, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় আদালত ৬০-৬৫ জনকে জামিন দিয়েছেন। তবে জামিনের বিরুদ্ধে আপিল করা হবে কিনা, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে, সরকারবিরোধী কর্মসূচিকে ঘিরে আইনজীবীদের মধ্যে সংঘর্ষ, হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে ১১৫ জন আসামি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন।

জামিনের মেয়াদ শেষ হলে গত ৬ এপ্রিল ৮৩ জন আসামি ঢাকা মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। আদালত সে সময় ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগরসহ ১৮ জন নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন। তবে তিনজন পলাতক থাকায় বাকি ৬১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পরবর্তীতে তাদের পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন করা হলে, আদালত গতকাল শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, আইনজীবীদের ওপর হামলার ঘটনাটি আইন অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মামলাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনার ঝড় ওঠে এবং আইনজীবীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। হাইকোর্টের এই জামিন আদেশের ফলে মামলার পরবর্তী ধাপ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আওয়ামীপন্থী ৬১ আইনজীবী হাইকোর্ট থেকে জামিনে মুক্ত

আপডেট সময় ১০:০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

সরকারবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী আজহারুল হক।

আরও পড়ুন  আইনজীবী আলিফ হত্যা : ১১ আসামিকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার