ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

১৯ এপ্রিল ২০২৬ : আবারও বাড়ল স্বর্ণের দাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 177

ছবি: সংগৃহীত

বৈশ্বিক পরিস্থিতির প্রভাব সরাসরি পড়ছে দেশের স্বর্ণবাজারে। এরই ধারাবাহিকতায় আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সিদ্ধান্তে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এই দাম ১৫ এপ্রিল থেকে কার্যকর হয়ে আজ রোববার (১৯ এপ্রিল) পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং স্থানীয়ভাবে খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন  আবারও বাড়লো স্বর্ণের দাম, বৃহস্পতিবার থেকে নতুন মূল্য ধারন

বর্তমান মূল্য তালিকা অনুযায়ী—

২২ ক্যারেট: ২,৫০,১৯৩ টাকা

২১ ক্যারেট: ২,৩৮,৮২০ টাকা

১৮ ক্যারেট: ২,০৪,৭০৩ টাকা

সনাতন পদ্ধতি: ১,৬৬,৭৩৭ টাকা

খাত সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরে এখন পর্যন্ত ৫৫ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে, যা বাজারের চরম অস্থিরতার ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, এর আগে ৯ এপ্রিল স্বর্ণের দাম কমানো হলেও মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে বাজার। ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ, আর বিনিয়োগকারীরা নজর রাখছেন পরবর্তী দামের গতিপ্রকৃতির দিকে।

নিউজটি শেয়ার করুন

১৯ এপ্রিল ২০২৬ : আবারও বাড়ল স্বর্ণের দাম

আপডেট সময় ১১:৪৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বৈশ্বিক পরিস্থিতির প্রভাব সরাসরি পড়ছে দেশের স্বর্ণবাজারে। এরই ধারাবাহিকতায় আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সিদ্ধান্তে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এই দাম ১৫ এপ্রিল থেকে কার্যকর হয়ে আজ রোববার (১৯ এপ্রিল) পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং স্থানীয়ভাবে খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন  হরমুজ প্রণালিতে হামলার জেরে আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে তেলের দাম