ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

শেয়ারে রিকশা ও সিএনজি রাইড: বুয়েট শিক্ষার্থীদের নতুন অ্যাপ ‘জাইগো’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 135

ছবি: সংগৃহীত

প্রতিদিনের যাতায়াতে একা রিকশা বা সিএনজি ভাড়া করতে গিয়ে যাত্রীদের পকেট থেকে চলে যায় কয়েক গুণ বাড়তি টাকা। এই বিশাল খরচ বাঁচাতে এবং রাজধানীর তীব্র যানজট নিরসনে বাংলাদেশে প্রথমবারের মতো শেয়ারে যাতায়াতের বিশেষ অ্যাপ ‘জাইগো (JyGo)’ চালু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন শিক্ষার্থী।

আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জোবায়ের খান, মুস্তাকিম মোরসেদ ও আবুল বাসারের তৈরি এই স্টার্ট-আপটি মূলত একই সময়ে একই গন্তব্যে যেতে চাওয়া যাত্রীদের মধ্যে সমন্বয় করে দেয়। ফলে যাত্রীরা রিকশা, সিএনজি বা প্রাইভেট কারের সিট শেয়ার করে যাতায়াত করতে পারেন এবং মূল ভাড়াটি নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার সুযোগ পান। এর মাধ্যমে যাতায়াত খরচ ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, অ্যাপটি ভাড়ার উপর কোনো কমিশন গ্রহণ করে না।

নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অ্যাপটিতে যুক্ত করা হয়েছে ইউজার ভেরিফিকেশন, লাইভ ট্র্যাকিং এবং ইমারজেন্সি কল সুবিধা। এছাড়া নারী যাত্রীদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য এতে রয়েছে বিশেষ ‘Gender Preference’ অপশন, যার মাধ্যমে তারা চাইলে শুধুমাত্র নারী সহযাত্রী নির্বাচন করতে পারবেন।

আরও পড়ুন  নতুন নিরাপদ রিকশার নকশা করেছে বুয়েট, চলবে ঢাকা সিটিতে

উদ্যোক্তারা জানিয়েছেন, গত জানুয়ারিতে গুগল প্লে-স্টোর ও হুয়াওয়ে অ্যাপ-গ্যালারিতে অবমুক্তির পর থেকেই অ্যাপটি ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র তিন মাসের ব্যবধানে এর ব্যবহারকারী ৫ হাজার ছাড়িয়েছে এবং এটি বিশ্বের সর্ববৃহৎ স্টার্ট-আপ নেটওয়ার্ক F6S-এ ‘টপ ৪ রাইড হেইলিং কোম্পানি’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের এই সময়ে বিদ্যমান যানবাহনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষের দিকে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে ‘জাইগো’ চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গুগল প্লে-স্টোর থেকে ‘JyGo’ লিখে সার্চ করে সহজেই অ্যাপটি ডাউনলোড ও নিবন্ধন করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

শেয়ারে রিকশা ও সিএনজি রাইড: বুয়েট শিক্ষার্থীদের নতুন অ্যাপ ‘জাইগো’

আপডেট সময় ১১:৩৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

প্রতিদিনের যাতায়াতে একা রিকশা বা সিএনজি ভাড়া করতে গিয়ে যাত্রীদের পকেট থেকে চলে যায় কয়েক গুণ বাড়তি টাকা। এই বিশাল খরচ বাঁচাতে এবং রাজধানীর তীব্র যানজট নিরসনে বাংলাদেশে প্রথমবারের মতো শেয়ারে যাতায়াতের বিশেষ অ্যাপ ‘জাইগো (JyGo)’ চালু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন শিক্ষার্থী।

আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জোবায়ের খান, মুস্তাকিম মোরসেদ ও আবুল বাসারের তৈরি এই স্টার্ট-আপটি মূলত একই সময়ে একই গন্তব্যে যেতে চাওয়া যাত্রীদের মধ্যে সমন্বয় করে দেয়। ফলে যাত্রীরা রিকশা, সিএনজি বা প্রাইভেট কারের সিট শেয়ার করে যাতায়াত করতে পারেন এবং মূল ভাড়াটি নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার সুযোগ পান। এর মাধ্যমে যাতায়াত খরচ ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, অ্যাপটি ভাড়ার উপর কোনো কমিশন গ্রহণ করে না।

নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অ্যাপটিতে যুক্ত করা হয়েছে ইউজার ভেরিফিকেশন, লাইভ ট্র্যাকিং এবং ইমারজেন্সি কল সুবিধা। এছাড়া নারী যাত্রীদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য এতে রয়েছে বিশেষ ‘Gender Preference’ অপশন, যার মাধ্যমে তারা চাইলে শুধুমাত্র নারী সহযাত্রী নির্বাচন করতে পারবেন।

আরও পড়ুন  ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি ও লেগুনার সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু