ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

দুই দশক পর কাল পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 135

ছবি সংগৃহীত

দীর্ঘ দুই দশক পর নিজ জেলা ও পৈতৃক ভিটা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম বগুড়া সফর। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) তিনি গাবতলী উপজেলার বাগবাড়িতে নিজ পৈতৃক নিবাস সফর করবেন। এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান দেড়শ বছরের পুরনো বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। এটি দীর্ঘদিনের একটি স্থানীয় দাবি ছিল, যা এই সফরের মাধ্যমে পূরণ হতে যাচ্ছে। এছাড়াও তিনি শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন এবং নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পৈতৃক ভিটা বাগবাড়িতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।৬৬ বছর ধরে জিয়া পরিবারের পৈতৃক ভিটা দেখাশোনা করা অশীতিপর বৃদ্ধ আব্দুস সাত্তার বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছোটবেলায় তারেক রহমানকে এখানে আসতে দেখেছি। এখন তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখব—এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।”

আরও পড়ুন  জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি

রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি ডিজিটাল বিচারিক সেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। তিনি বগুড়া আদালত প্রাঙ্গণ থেকে দেশের ১৫টি জেলায় একযোগে ‘ই-বেইলবন্ড’ (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া বাগবাড়িতে অসহায় ও দুস্থদের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানেও তার যোগ দেওয়ার কথা রয়েছে।

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা জানান, প্রধানমন্ত্রীর এই সফর বগুড়াবাসীর জন্য অত্যন্ত গৌরবের। বিশেষ করে দেশের সর্ববৃহৎ পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তর এবং বিচার বিভাগীয় ডিজিটালাইজেশন কার্যক্রমের সূচনালগ্নটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। গত দুই দশক উন্নয়নবঞ্চিত থাকা এই জনপদকে জাতীয় উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে আনাই এই সফরের অন্যতম লক্ষ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

দুই দশক পর কাল পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:২৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

দীর্ঘ দুই দশক পর নিজ জেলা ও পৈতৃক ভিটা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম বগুড়া সফর। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) তিনি গাবতলী উপজেলার বাগবাড়িতে নিজ পৈতৃক নিবাস সফর করবেন। এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান দেড়শ বছরের পুরনো বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। এটি দীর্ঘদিনের একটি স্থানীয় দাবি ছিল, যা এই সফরের মাধ্যমে পূরণ হতে যাচ্ছে। এছাড়াও তিনি শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন এবং নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পৈতৃক ভিটা বাগবাড়িতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।৬৬ বছর ধরে জিয়া পরিবারের পৈতৃক ভিটা দেখাশোনা করা অশীতিপর বৃদ্ধ আব্দুস সাত্তার বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছোটবেলায় তারেক রহমানকে এখানে আসতে দেখেছি। এখন তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখব—এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।”

আরও পড়ুন  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: সাজা বাতিল চেয়ে খালেদা জিয়ার আপিলের রায় আজ