ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 116

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। এই মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া চারজন আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, গত ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা মোহাম্মদপুর এলাকায় নৃশংসতা চালায়।

আসামিদের উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ উপস্থিতিতে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হলে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন প্রাণ হারান। এ ঘটনায় দায়ের করা তিনটি পৃথক অভিযোগের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি আদালত ২৮ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেলসহ আরও তিন নেতা।

মামলার পলাতক আসামিদের তালিকায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। এর আগে গত ৮ এপ্রিল এই মামলার শুনানির দিন ধার্য থাকলেও প্রসিকিউশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে না পারায় শুনানির তারিখ পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। আজ শুনানির শুরুতে প্রসিকিউশন পক্ষ তাদের অভিযোগ ও তথ্যপ্রমাণ আদালতের সামনে উপস্থাপন করবে।

নিউজটি শেয়ার করুন

নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

আপডেট সময় ১২:২৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। এই মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া চারজন আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের স্থগিতাদেশ