ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের ওপর কড়া বিধিনিষেধ জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 109

ছবি: সংগৃহীত

হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিজ দায়িত্বের বাইরে অন্য কোনো বেঞ্চ বা আদালতে গিয়ে মামলা প্রভাবিত না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কড়া নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নিজ নিজ আদালতের বাইরে অযাচিত উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে যে, বিভিন্ন আদালতে কর্মরত কিছু ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল কোর্ট চলাকালীন সময়ে নিজ কর্মস্থল ছেড়ে অন্য আদালতে উপস্থিত হচ্ছেন। সেখানে তারা বিভিন্ন বিচারাধীন মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  দুমকিতে ধর্ষন মিথ্যা নাটক সাজিয়ে বাদী নিজেই ফেসে গেলেন

এমন পরিস্থিতিতে বিচারিক স্বচ্ছতা ও পেশাগত শৃঙ্খলা বজায় রাখতে এই নির্দেশনা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল আইনজীবীকে আদালত চলাকালীন সময়ে নির্ধারিত কোর্ট ব্যতীত অন্য কোনো আদালতে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশক্রমে জারি করা এই আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্র জানায়, বিচার বিভাগের মর্যাদা ও নিরপেক্ষতা সমুন্নত রাখতেই রাষ্ট্রপক্ষের আইনজীবীদের জন্য এই আচরণবিধি মনে করিয়ে দেওয়া হয়েছে।
অনেক ক্ষেত্রে আইনজীবীদের অননুমোদিত উপস্থিতির কারণে স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে, যা রোধ করতেই এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের ওপর কড়া বিধিনিষেধ জারি

আপডেট সময় ০৭:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিজ দায়িত্বের বাইরে অন্য কোনো বেঞ্চ বা আদালতে গিয়ে মামলা প্রভাবিত না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কড়া নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নিজ নিজ আদালতের বাইরে অযাচিত উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে যে, বিভিন্ন আদালতে কর্মরত কিছু ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল কোর্ট চলাকালীন সময়ে নিজ কর্মস্থল ছেড়ে অন্য আদালতে উপস্থিত হচ্ছেন। সেখানে তারা বিভিন্ন বিচারাধীন মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের বিতর্কিত পদক্ষেপ: আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলার শতাধিক নাগরিককে নির্বাসন