ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

আবারও আন্দোলন শুরু হয়ে গেছে: ডা. শফিকুর রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 115

ছবি সংগৃহীত

দেশে আবারও নতুন করে আন্দোলন শুরু হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি বাংলাদেশ’ শীর্ষক এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ওহতিনি বলেন, এই আন্দোলনকে ধাপে ধাপে সফলতার দিকে নিয়ে যেতে হবে এবং জুলাই বিপ্লবের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাঁরা রাজপথে থাকতে বদ্ধপরিকর।

আরও পড়ুন  আগুন ও বিদ্যুৎ বিভ্রাটের ধাক্কা কাটিয়ে হিথ্রো বিমানবন্দরে স্বাভাবিক ফ্লাইট চলাচল শুরু

ডা. শফিকুর রহমান বর্তমান রাজনৈতিক অস্থিরতার পেছনে ‘অদৃশ্য শক্তি’র কারসাজির ইঙ্গিত দিয়ে দড়ি টানা পাখার গল্পের উদাহরণ দেন।

তিনি প্রশ্ন তোলেন, পার্লামেন্টে যাদের সক্রিয় দেখা যায়, তাদের দড়ি আসলে কোথা থেকে টানা হচ্ছে? সরকারের দ্বৈত নীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, “এক সময় গণভোট হারাম মনে হলেও এখন তা অর্ধেক হালাল করা হচ্ছে।

আমরা সংসদে জনগণের পক্ষে কথা বলি, কিন্তু আমাদের কণ্ঠ দমিয়ে রাখার চেষ্টা চলে।” তিনি স্পষ্ট করেন যে, কোনো ব্যক্তিগত সুযোগ-সুবিধা বা হালুয়া-রুটির ভাগ পেতে নয়, বরং জনগণের অধিকার রক্ষায় তাঁরা সংসদে গেছেন।

জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচারণ করে জামায়াত আমির জানান, নিহতদের ৬২ শতাংশই ছিলেন শ্রমিক শ্রেণির মানুষ। তাঁরা কেবল কোটা সংস্কার নয়, বরং ফ্যাসিবাদের পতন ও ঘুণে ধরা রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বর্তমান সংসদ ও সরকার হলো ‘জুলাই প্রোডাক্ট’। জুলাইয়ের চেতনা না থাকলে এই সরকারের কোনো অস্তিত্ব থাকবে না।” জনগণের রায় পদদলিত করার প্রতিবাদে সংসদ থেকে বের হয়ে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন জনগণের রায় নিয়েই তাঁরা আবার জনতার পার্লামেন্টে ফিরে যাচ্ছেন।

সেমিনারে তিনি সরকারি দলের সদস্যদের কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, সংসদে আবারও ফ্যাসিবাদের কালো ছায়া ও তুচ্ছতাচ্ছিল্যের সুর শোনা যাচ্ছে। তিনি তাঁদের জিহ্বা সংযত করার আহ্বান জানিয়ে বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন প্রজন্ম কারো চোখ রাঙানি পরোয়া করে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বীর বিক্রম এবং মাহমুদুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আবারও আন্দোলন শুরু হয়ে গেছে: ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০৫:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬