ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ‘আজ রাতেই বিলীন হতে পারে আস্ত এক সভ্যতা’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 146

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া যুদ্ধবিরতির শর্ত মেনে না নিলে আজ রাতেই ইরানে এক ভয়াবহ ধ্বংসলীলা ঘটতে পারে বলে কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি সতর্ক করে বলেন, শর্ত পূরণ না হলে দেশটিতে আজ একটি আস্ত সভ্যতার মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি ট্রাম্পের এই বিতর্কিত ও চরম হুঁশিয়ারির বিষয়টি সামনে এনেছে।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আজ এমন এক বিপর্যয় ঘটতে পারে যা চিরতরে একটি সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেবে। তিনি ব্যক্তিগতভাবে এমন কিছু না চাইলেও উদ্ভূত পরিস্থিতিতে এটিই ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দেন। তবে এই চরম চরম আল্টিমেটামের পর মার্কিন পদক্ষেপ ঠিক কী হবে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর আগে এক বক্তব্যে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু ও গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলার মাধ্যমে দেশটিকে ‘পাথর যুগে’ পাঠিয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-সিরিয়া সম্পর্কের নব অধ্যায়: রিয়াদে ট্রাম্প-আল-শারার ঐতিহাসিক বৈঠক

তেহরানের জন্য নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের এমন মন্তব্য বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। ট্রাম্পের এই বার্তার শেষ অংশে রহস্যময় ভঙ্গিতে তিনি লিখেছেন, “কে জানে কী হয়?” মূলত ইরানকে আলোচনার টেবিলে নতি স্বীকার করতে বাধ্য করতেই ওয়াশিংটন এমন মারমুখী অবস্থান নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, সময়সীমা পার হওয়ার পর মধ্যপ্রাচ্যের এই সংকট কোন দিকে মোড় নেয়।

নিউজটি শেয়ার করুন

ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ‘আজ রাতেই বিলীন হতে পারে আস্ত এক সভ্যতা’

আপডেট সময় ১২:৪১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া যুদ্ধবিরতির শর্ত মেনে না নিলে আজ রাতেই ইরানে এক ভয়াবহ ধ্বংসলীলা ঘটতে পারে বলে কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি সতর্ক করে বলেন, শর্ত পূরণ না হলে দেশটিতে আজ একটি আস্ত সভ্যতার মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি ট্রাম্পের এই বিতর্কিত ও চরম হুঁশিয়ারির বিষয়টি সামনে এনেছে।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আজ এমন এক বিপর্যয় ঘটতে পারে যা চিরতরে একটি সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেবে। তিনি ব্যক্তিগতভাবে এমন কিছু না চাইলেও উদ্ভূত পরিস্থিতিতে এটিই ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দেন। তবে এই চরম চরম আল্টিমেটামের পর মার্কিন পদক্ষেপ ঠিক কী হবে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর আগে এক বক্তব্যে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু ও গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলার মাধ্যমে দেশটিকে ‘পাথর যুগে’ পাঠিয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন।

আরও পড়ুন  আঞ্চলিক-বৈশ্বিক পরিবর্তনে ইরান-চীন হাত মিলাচ্ছে