ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্রের অব্যাহত অঙ্গীকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 220

ছবি সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অর্থ সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

তিনি জানান, যুক্তরাষ্ট্র সামগ্রিকভাবে বিদেশে অর্থ সহায়তা সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিলেও রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত থাকবে। এ জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন  ট্রাম্প প্রশাসনের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে নতুন সম্পর্ক চায় চীন।

প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, “রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী খাদ্য ও পুষ্টি সহায়তা অব্যাহত রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপ অত্যন্ত মানবিক। প্রধান উপদেষ্টা এ জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।”

এদিকে, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা হাই রিপ্রেজেন্টেটিভ ড. খালিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক নোটিফিকেশন হস্তান্তর করেছেন।

তবে ইউএসএইডের অধিগ্রহণ ও সহায়তা কার্যক্রমের তত্ত্বাবধায়ক চিঠিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের অনুদানপুষ্ট অন্য প্রকল্পগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্রের অব্যাহত অঙ্গীকার

আপডেট সময় ১২:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অর্থ সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

তিনি জানান, যুক্তরাষ্ট্র সামগ্রিকভাবে বিদেশে অর্থ সহায়তা সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিলেও রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত থাকবে। এ জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যানকে‘অবিলম্বে’ পদত্যাগের আহ্বান ট্রাম্পের