ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 112

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-র রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।

রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

পুলিশ জানায়, সড়কের একপাশে কাজ চলায় ওই এলাকায় যান চলাচল ধীরগতির ছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরে এগোচ্ছিল। পেছন থেকে একটি বাস সেটিকে ধাক্কা দিলে সড়কে যানজট তৈরি হয়।

আরও পড়ুন  ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় অটোচালকসহ নিহত ২, আহত ৩

এরই মধ্যে দ্রুতগতিতে আসা আরেকটি বাস সেই জটলার মধ্যে ঢুকে পড়লে ঘটে বড় ধরনের সংঘর্ষ। এতে অ্যাম্বুলেন্স, বাস ও মোটরসাইকেল একসঙ্গে দুর্ঘটনায় পড়ে।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং এক যাত্রী নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় ০৯:০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-র রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।

রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

পুলিশ জানায়, সড়কের একপাশে কাজ চলায় ওই এলাকায় যান চলাচল ধীরগতির ছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরে এগোচ্ছিল। পেছন থেকে একটি বাস সেটিকে ধাক্কা দিলে সড়কে যানজট তৈরি হয়।

আরও পড়ুন  লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২৭