ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 84

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার, ১৬ জুলাই (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তের দুই গোলে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। শিরোপার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন।

ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি আর্জেন্টিনা। গোল শোধের আগে একের পর এক সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় দলটি। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড একাধিক দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রাখেন।

৬৪ মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের পরিবর্তে মাঠে নেমে আক্রমণে নতুন গতি আনেন নিকোলাস গঞ্জালেজ। পরের মিনিটেই ডান দিক থেকে ভেসে আসা বলে হেড নিলেও ইংল্যান্ডের রক্ষণ তা প্রতিহত করে।

আরও পড়ুন  ইতালি-ব্রাজিলের পর টানা দুই বিশ্বকাপ জয়ের স্বপ্ন আর্জেন্টিনা সামনে

৬৯ মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে গঞ্জালেজের শক্তিশালী হেড দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন পিকফোর্ড। ৭২ মিনিটে আর্জেন্টিনা একসঙ্গে তিনটি পরিবর্তন আনে। সিমিওনে, নাহুয়েল মলিনা ও লিসান্দ্রো মার্টিনেজের জায়গায় মাঠে নামেন রদ্রিগো ডি পল, গঞ্জালো মন্টিয়েল ও নিকোলাস ওতামেন্দি।

৭৬ মিনিটে ডি পলের ক্রস থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসে। পরের আক্রমণে গঞ্জালেজের হেড জালের বাইরে চলে যায়, যদিও পরে অফসাইডের পতাকা ওঠে।

ক্রমাগত চাপের ফল পায় আর্জেন্টিনা ৮৫ মিনিটে। কর্নার থেকে মেসির বাড়ানো বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। বলটি পিকফোর্ডের নাগালের বাইরে দিয়ে জালে জড়িয়ে যায়।

সমতায় ফেরার পরও আক্রমণ থামায়নি আর্জেন্টিনা। ইনজুরি টাইমের ৯২তম মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে দেন দলকে। শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

এ জয়ের ফলে বিশ্বকাপের ফাইনালে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-স্পেন লড়াই নিশ্চিত হলো। শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে আর্জেন্টিনা, আর প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে খেলবে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন।

নিউজটি শেয়ার করুন

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

আপডেট সময় ০৩:১৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার, ১৬ জুলাই (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তের দুই গোলে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। শিরোপার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন।

ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি আর্জেন্টিনা। গোল শোধের আগে একের পর এক সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় দলটি। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড একাধিক দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রাখেন।

৬৪ মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের পরিবর্তে মাঠে নেমে আক্রমণে নতুন গতি আনেন নিকোলাস গঞ্জালেজ। পরের মিনিটেই ডান দিক থেকে ভেসে আসা বলে হেড নিলেও ইংল্যান্ডের রক্ষণ তা প্রতিহত করে।

আরও পড়ুন  ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি