ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেহেরপুরে গাংনী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 178

ছবি সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশু হলো, মাইলমারী গ্রামের কৃষক আব্বাস আলীর সাড়ে তিন বছর বয়সী ছেলে আদিব হোসেন ও আকাশ আলীর তিন বছর বয়সী ছেলে ইউসুব আলী।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ১টার সময় আব্বাস আলীর পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শিশু দুটি পুকুরের ধারে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবসত পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করার এক পর্যায় পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন তাদের মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দিলে দাফনের অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন  ২৯ কার্যদিবসে মেহেরপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নিউজটি শেয়ার করুন

মেহেরপুরে গাংনী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:২৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশু হলো, মাইলমারী গ্রামের কৃষক আব্বাস আলীর সাড়ে তিন বছর বয়সী ছেলে আদিব হোসেন ও আকাশ আলীর তিন বছর বয়সী ছেলে ইউসুব আলী।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ১টার সময় আব্বাস আলীর পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শিশু দুটি পুকুরের ধারে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবসত পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করার এক পর্যায় পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন তাদের মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দিলে দাফনের অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন  মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২