ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় প্রকাশ্য দিবালোকে সাবেক ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 146

ছবি সংগৃহীত

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা রাশিদুল আনাম রাশু নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কেডিএ কল্পতরু মার্কেটের সামনে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে অবস্থানকালে একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি গুলি সরাসরি তার মাথার পেছনে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

নিহত ৩০ বছর বয়সী রাশিদুল আনাম রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলের পাশেই ফায়ার সার্ভিসের অফিস ও খুলনা কৃষি কলেজ থাকায় জনাকীর্ণ এই এলাকায় প্রকাশ্য দিবালোকে এমন হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ইতোমধ্যে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং হত্যাকাণ্ডের মোটিভ ও জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন  খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা

নিউজটি শেয়ার করুন

খুলনায় প্রকাশ্য দিবালোকে সাবেক ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৪:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা রাশিদুল আনাম রাশু নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কেডিএ কল্পতরু মার্কেটের সামনে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে অবস্থানকালে একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি গুলি সরাসরি তার মাথার পেছনে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

নিহত ৩০ বছর বয়সী রাশিদুল আনাম রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলের পাশেই ফায়ার সার্ভিসের অফিস ও খুলনা কৃষি কলেজ থাকায় জনাকীর্ণ এই এলাকায় প্রকাশ্য দিবালোকে এমন হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ইতোমধ্যে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং হত্যাকাণ্ডের মোটিভ ও জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন  খুলনায় ছিনতাইকালে 'মিসফায়ার': সহযোগীর গুলিতেই প্রাণ গেল ছিনতাইকারীর