ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উরুগুয়ে: ছোট কিন্তু উন্নত দক্ষিণ আমেরিকার দেশ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে থাকছে না গণভোট: ইসি সচিব সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি; স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কাল: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধে সৃষ্ট আর্থিক বিপর্যয় ঠেকাতে হরমুজ প্রণালীতে কর বসাবে ইরান রাজধানীতে খেলার সময় দেয়াল ধস: চাপা পড়ে দুই বোন নিহত মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তি জায়ান্টদের ওপর হামলার হুমকি আইআরজিসির কার্যকর সংসদ গঠনে বিরোধীদের সহযোগিতা চান চিফ হুইপ ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে বিতর্ক, বিরোধীদের আপত্তি

রাজধানীতে খেলার সময় দেয়াল ধস: চাপা পড়ে দুই বোন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় খেলাধুলার সময় দেয়াল ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু আপন বোন বলে জানা গেছে।

বুধবার (১১ মার্চ) সকাল প্রায় ১১টা ২০ মিনিটে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেন এলাকায় রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ১০ বছর বয়সী আয়েশা মনি ও ১২ বছর বয়সী নুসরাত। তারা কুমিল্লার বরুড়া থানার ইয়াফেদি এলাকার বাসিন্দা মো. ইকবালের মেয়ে।

আরও পড়ুন  রেস্তোরাঁয় ভয়াবহ গুলিবর্ষণ, নিউইয়র্কে নিহত তিন

নিহত শিশুদের বাবা ইকবাল জানান, তার দুই মেয়ে বাইরে খেলছিল। এ সময় পাশের একটি দেয়াল হঠাৎ ভেঙে তাদের ওপর পড়ে যায়। এতে তারা দেয়ালের নিচে চাপা পড়ে। তাদের চিৎকার শুনে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, নিহত দুই শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এদিকে বাড্ডা থানা-এর ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) পলাশ জানান, দুপুর ১২টার দিকে জাতীয় জরুরি সেবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর আসে যে দেয়াল চাপায় দুই শিশু মারা গেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।

ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে খেলার সময় দেয়াল ধস: চাপা পড়ে দুই বোন নিহত

আপডেট সময় ০৪:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় খেলাধুলার সময় দেয়াল ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু আপন বোন বলে জানা গেছে।

বুধবার (১১ মার্চ) সকাল প্রায় ১১টা ২০ মিনিটে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেন এলাকায় রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ১০ বছর বয়সী আয়েশা মনি ও ১২ বছর বয়সী নুসরাত। তারা কুমিল্লার বরুড়া থানার ইয়াফেদি এলাকার বাসিন্দা মো. ইকবালের মেয়ে।

আরও পড়ুন  সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফার অবস্থা সংকটাপন্ন: মস্তিষ্কে স্ট্রোক, রাখা হয়েছে লাইফ সাপোর্টে