শিরোনাম :
রাশিয়া বিরোধী রাজনীতিবিদকে ব্যাঙের বিষ প্রয়োগ করে হত্যা করেছে বলে দাবি ইউরোপের।
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 4579
২০২৪ সালের ফেব্রুয়ারিতে রুশ কারাগারে মৃত্যুবরণ করা বিরোধী নেতা Alexei Navalny–এর দেহে ‘এপিবাটিডিন’ নামের একটি বিষাক্ত উপাদান পাওয়া গেছে বলে দাবি করেছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও সুইডেনের সরকার।
তাদের মতে, এপিবাটিডিন এমন একটি রাসায়নিক যৌগ, যা ইকুয়েডরের কিছু প্রজাতির ব্যাঙে পাওয়া যায় এবং এটি মরফিনের চেয়েও অনেক বেশি শক্তিশালী।
আর এই উপাদান দেহে থাকার কোনো স্বাভাবিক ব্যাখ্যা নেই।
এখন দেশগুলো তাদের এই পরীক্ষার ফলাফল বৈশ্বিক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণ সংস্থার কাছে জমা দেবে।
এরপর এর আন্তর্জাতিক তদন্ত হবে এবং সেই তদন্তের ফলাফল অনুযায়ী সিদ্ধান্ত হবে।

























