ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ভালোবাসায় প্রিয় শিক্ষককে বিদায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4539

ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসে প্রিয় শিক্ষককে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানালেন প্রাক্তন শিক্ষার্থীরা। ফুলে সাজানো ছাদখোলা মাইক্রোবাসে করে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পেছনে ছিল শতাধিক মোটরসাইকেলের বহর।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের কাশুয়া খাদেমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন হয়।

সম্প্রতি অবসর নেওয়া বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইউসুফ আলীকে সম্মান জানাতে প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী একত্রিত হন। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান।

আরও পড়ুন  শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ শিক্ষার্থীদের করা উচিত নয়: শিক্ষা উপদেষ্টা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন। বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, কাদিহাট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আলী মানিক, বালিয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিল্লুর রহমানসহ স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইউসুফ আলী। তিনি বলেন, জীবনের শেষ সময়ে এমন ভালোবাসা পাবেন—তা কখনো কল্পনাও করেননি। শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতেই সারাজীবন কাজ করেছেন বলে জানান তিনি।

প্রাক্তন শিক্ষার্থীদের ভাষ্য, কঠোর শৃঙ্খলা ও স্নেহময় আচরণের জন্যই ইউসুফ আলী তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তাই ভালোবাসা দিবসেই তাঁকে স্মরণীয় বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ভালোবাসায় প্রিয় শিক্ষককে বিদায়

আপডেট সময় ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

ভালোবাসা দিবসে প্রিয় শিক্ষককে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানালেন প্রাক্তন শিক্ষার্থীরা। ফুলে সাজানো ছাদখোলা মাইক্রোবাসে করে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পেছনে ছিল শতাধিক মোটরসাইকেলের বহর।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের কাশুয়া খাদেমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন হয়।

সম্প্রতি অবসর নেওয়া বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইউসুফ আলীকে সম্মান জানাতে প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী একত্রিত হন। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান।

আরও পড়ুন  শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার কাজ করছে: শিক্ষা উপদেষ্টা