ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

পঞ্চগড়-১ আসনে পরাজয়ের পর বিজয়ীকে অভিনন্দন জানালেন সারজিস আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3134

ছবি: সংগৃহীত

পঞ্চগড়-1 আসনে নির্বাচনে অংশ নিয়ে ফলাফল ঘোষণার পর পরাজয় মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন সারজিস আলম। নির্বাচনী ফল প্রকাশের পর তিনি সরাসরি গিয়ে বিজয়ী প্রার্থী নওশাদ জমিরকে অভিনন্দন জানান, যা রাজনৈতিক সৌজন্যের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে তিনি নওশাদ জমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যেও আন্তরিক পরিবেশ লক্ষ্য করা যায়।

অভিনন্দন জানিয়ে সারজিস আলম বলেন, একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সত্ত্বেও জনগণের রায়ই চূড়ান্ত। ভোটের ব্যবধান একটিও হলেও সেই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। সে দায়িত্ববোধ থেকেই তিনি স্বশরীরে এসে শুভেচ্ছা জানিয়েছেন এবং এই মুহূর্তে পাশে থাকার চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন।

আরও পড়ুন  পুরো দেশের ৩০০ আসনেই প্রার্থী দিতে চূড়ান্ত প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি – বললেন সারজিস আলম

তিনি আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও পারস্পরিক সম্মানবোধ অটুট থাকা প্রয়োজন। আগামী পাঁচ বছরে পঞ্চগড়-১ আসনের উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্য কার্যকর উদ্যোগ নিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোট সহযোগিতা করবে বলে জানান তিনি।

পাশাপাশি তিনি প্রত্যাশা করেন, জনস্বার্থ সংশ্লিষ্ট যৌক্তিক বিষয়ে তার দল ও সমর্থকরাও প্রয়োজনীয় সহায়তা পাবেন।

সারজিস আলমের ভাষ্য, চূড়ান্ত লক্ষ্য হচ্ছে পঞ্চগড় জেলার অগ্রগতি। জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়া দরকার বলেও তিনি মন্তব্য করেন।

এ ছাড়া পঞ্চগড়-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকেও শুভেচ্ছা জানান তিনি। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দায়িত্ব পালনকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মতে, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সামগ্রিকভাবে সুষ্ঠু হয়েছে। ভবিষ্যতে পঞ্চগড় ও দেশের স্বার্থে সবাই মিলে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়-১ আসনে পরাজয়ের পর বিজয়ীকে অভিনন্দন জানালেন সারজিস আলম

আপডেট সময় ১২:০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

পঞ্চগড়-1 আসনে নির্বাচনে অংশ নিয়ে ফলাফল ঘোষণার পর পরাজয় মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন সারজিস আলম। নির্বাচনী ফল প্রকাশের পর তিনি সরাসরি গিয়ে বিজয়ী প্রার্থী নওশাদ জমিরকে অভিনন্দন জানান, যা রাজনৈতিক সৌজন্যের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে তিনি নওশাদ জমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যেও আন্তরিক পরিবেশ লক্ষ্য করা যায়।

অভিনন্দন জানিয়ে সারজিস আলম বলেন, একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সত্ত্বেও জনগণের রায়ই চূড়ান্ত। ভোটের ব্যবধান একটিও হলেও সেই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। সে দায়িত্ববোধ থেকেই তিনি স্বশরীরে এসে শুভেচ্ছা জানিয়েছেন এবং এই মুহূর্তে পাশে থাকার চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন।

আরও পড়ুন  গাজার জন্য হরতাল কর্মসূচিতে বাংলাদেশের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণের আহ্বান সারজিস আলমের  