ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় ব্যালট পেপার নিয়ে পালানোর সময় যুবক আটক, তিন বছরের কারাদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4685

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) আসনের মিরপুর উপজেলার একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার চুরি করে পালিয়ে যাওয়ার সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পরে তাকে ভ্রাম্যমান আদালতে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ২০ বছরের কারাদণ্ড পেলেন ইসমাইল চৌধুরী সম্রাট, গ্রেপ্তারি পরোয়ানা জারি

দণ্ডপ্রাপ্ত শাহিন উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।

ইউএনও মো. নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে চলে যাচ্ছিল ওই যুবক।

এসময় তাকে আটক করা হয়। পরে দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় ব্যালট পেপার নিয়ে পালানোর সময় যুবক আটক, তিন বছরের কারাদণ্ড

আপডেট সময় ০১:২৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) আসনের মিরপুর উপজেলার একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার চুরি করে পালিয়ে যাওয়ার সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পরে তাকে ভ্রাম্যমান আদালতে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: সাবেক এমপি, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জন আটক