ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
র‌্যাব এর নতুন নাম এসআরবি প্রস্তাব হাইকোর্টের জামিন পেলেন মমতাজ বেগম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অর্থের বিনিময়ে মধ্যপ্রাচ্যের ‘অভিভাবক’ হতে চান ট্রাম্প দিল্লিতে উপদেষ্টাকে আটকে দেওয়া অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী ‘দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না’: স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে সর্বদা নিখুঁত ও নিরপেক্ষ থাকতে হবে: তথ্যমন্ত্রী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক শর্তসাপেক্ষে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকের প্রবেশে নিষেধাজ্ঞা চায় সরকার

খাগড়াছড়িতে ভোট দিলেন ভিপি সাদিক কায়েম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2158

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, এ ধরনের একটি দিনের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। গত ১৬ বছর দেশের মানুষ আনন্দ থেকে বঞ্চিত ছিল। মানুষের যে মুক্তির লড়াই, তা আজ প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে বাস্তবায়িত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

খাগড়াছড়ির শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, যারা সংস্কারের পক্ষে, চাঁদাবাজি-টেন্ডারবাজি ও সন্ত্রাসের বিপক্ষে জিরো টলারেন্স ঘোষণা করেছে এবং যারা দেড় বছর ধরে বিপ্লব-পরবর্তী আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে কাজ করেছে, তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিন।

আরও পড়ুন  আজ ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন

তিনি আরও বলেন, দেশের চার কোটি তরুণসহ প্রায় ১২ কোটি ভোটার এবার ভোটকেন্দ্রে উপস্থিত হবেন বলে তিনি আশা করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, তারা আগামীর বাংলাদেশে শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, গত ৫৫ বছর ধরে জনগণের যে আকাঙ্ক্ষা, তার ভিত্তিতে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে ভোট দিলেন ভিপি সাদিক কায়েম

আপডেট সময় ১১:২৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, এ ধরনের একটি দিনের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। গত ১৬ বছর দেশের মানুষ আনন্দ থেকে বঞ্চিত ছিল। মানুষের যে মুক্তির লড়াই, তা আজ প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে বাস্তবায়িত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

খাগড়াছড়ির শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, যারা সংস্কারের পক্ষে, চাঁদাবাজি-টেন্ডারবাজি ও সন্ত্রাসের বিপক্ষে জিরো টলারেন্স ঘোষণা করেছে এবং যারা দেড় বছর ধরে বিপ্লব-পরবর্তী আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে কাজ করেছে, তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিন।

আরও পড়ুন  বহু কাঙ্খিত ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর