ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

বুড়িচংয়ে মাদক ব্যাবসায়ীদের হামলায় বিএনপি নেতার মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2459

ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে মাদক কারবারিদের হামলায় আহত বিএনপি নেতা রমিজ উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রমিজ উদ্দিন (৫০) রাজপুর ইউনিয়নের শংকুচাইল উত্তরপাড়ার মৃত মোহাব্বত আলীর ছেলে এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের বরাতে তিনি জানতে পেরেছেন মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে এবং শনিবার দুপুরে তা নিজ বাড়িতে আনার কথা রয়েছে।

আরও পড়ুন  সরকারের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত পচন ধরেছে: বিএনপির মহাসমাবেশে মির্জা আব্বাস

পরিবারের দাবি, গত সোমবার স্থানীয় বাজারের একটি চা দোকানে বসে ছিলেন রমিজ উদ্দিন। এ সময় চিহ্নিত মাদক কারবারি মকবুল হোসেন, জামির হোসেন ও জামালসহ কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি দেখে রমিজ উদ্দিন তাদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় মাদক কারবারিদের এলোপাতাড়ি হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

রমিজ উদ্দিনের মৃত্যুর পর পুলিশ অভিযান চালিয়ে মকবুল হোসেনের স্ত্রী সোজেনা আক্তার এবং নিহতের ভাই মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে বলে জানা গেছে।

বিষয়ে বুড়িচং থানা ওসি লুৎফুর রহমান বলেন, রমিজ উদ্দিনের হত্যাকাণ্ডের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

বুড়িচংয়ে মাদক ব্যাবসায়ীদের হামলায় বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ০৩:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে মাদক কারবারিদের হামলায় আহত বিএনপি নেতা রমিজ উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রমিজ উদ্দিন (৫০) রাজপুর ইউনিয়নের শংকুচাইল উত্তরপাড়ার মৃত মোহাব্বত আলীর ছেলে এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের বরাতে তিনি জানতে পেরেছেন মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে এবং শনিবার দুপুরে তা নিজ বাড়িতে আনার কথা রয়েছে।

আরও পড়ুন  রাজধানীর মধ্য বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত