ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 383

ছবি: খবরের কথা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির অন্যতম প্রধান অঙ্গীকার হলো দেশে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা। দল ক্ষমতায় এলে স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

বুধবার সকাল ১১টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলায় ‘অপরাজেয় প্রত্যাবর্তনে জননায়ক, নাড়ির টানে শেকড়ের আহ্বান- সমৃদ্ধ চকরিয়া–পেকুয়া ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক মতবিনিময় সভায় (মিড দ্য প্রেস) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেনি তখন: তারেক রহমান

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির ৩১ দফাতে প্রতিশ্রুতি দিয়েছে- এদেশে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত হোক। আমাদের নির্বাচনী ইশতেহারেও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। গণতন্ত্র সুসংহত করতে স্বাধীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিক বন্ধুরা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন। বিবেকের কাছে দায়বদ্ধ থাকলে সত্যিকার অর্থে দেশের গণমাধ্যম স্বাধীন থাকবে।

তিনি আরও বলেন, বিগত ১৬-১৭ বছরে গণমাধ্যম দলীয়করণ করা হয়েছিল, যার কারণে গণতন্ত্র হোঁচট খেয়েছে। যেদেশের গণমাধ্যম স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা রাখে সে দেশের গণতন্ত্র অনেক শক্তিশালী হয়, গণমাধ্যমের লক্ষ্য হতে হবে গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া। স্বাধীন, উন্মুক্ত ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠায় আমাদের যে অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।’

তিনি এ সময় চকরিয়া ও পেকুয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সফওয়ানুল করিমসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০৫:২৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির অন্যতম প্রধান অঙ্গীকার হলো দেশে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা। দল ক্ষমতায় এলে স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

বুধবার সকাল ১১টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলায় ‘অপরাজেয় প্রত্যাবর্তনে জননায়ক, নাড়ির টানে শেকড়ের আহ্বান- সমৃদ্ধ চকরিয়া–পেকুয়া ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক মতবিনিময় সভায় (মিড দ্য প্রেস) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  বিকেলে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা