ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

টি-টোয়েন্টি বিশ্বকাপ: হ্যাজলউডের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1078

ছবি সংগৃহীত

হ্যামস্ট্রিং এবং গোড়ালির (একিলিস) ইনজুরির কবলে পড়েছেন জশ হ্যাজলউড। এই চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলোতে অজিরা এই তারকা পেসারকে পাচ্ছে না। বিশ্বকাপের ঠিক আগে এটি অস্ট্রেলিয়ার জন্য বড় একটি ধাক্কা।

আপাতত চোট কাটিয়ে উঠতে সিডনিতে আছেন। ৩৫ বছর বয়সী হ্যাজলউড গত নভেম্বরের পর মাঠেই নামেননি। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজেও তিনি পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন।

বিশ্বকাপের জন্য এরই মধ্যে অস্ট্রেলিয়া দল পৌঁছে গেছে আয়োজক শ্রীলঙ্কাতে। রিজার্ভ হিসেবে পেসার শন অ্যাবটকে রাখা হয়েছে দলের সঙ্গে।

নির্বাচক টনি ডোডেমেইড সোমবার এক বিবৃতিতে জানান, আমরা মনে করছি শ্রীলঙ্কা সফরের আগে হ্যাজলউডের জন্য নিজের চেনা পরিবেশে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।

জশ হ্যাজলউড কবে সুস্থ হয়ে ফিরবেন, সে বিষয়ে কোনো গ্যারান্টি নেই। তার বিশ্বকাপ খেলা নিয়ে রয়েছে সংঙ্কার জায়গা। এরকম কিছু হলে অস্ট্রেলিয়ার জন্য এটা বিশাল একটা ধাক্কা। কারণ এর ফলে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার তিন পেসার প্যাট কামিন্স, হ্যাজলউড ও মিচেল স্টার্ককে বিশ্বকাপে পাওয়া যাবে না।

এর আগে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মিচেল স্টার্ক। আর চোটের কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স।

সময়টা মোটেও ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে হারার পর তারা নিজেদের শেষ ম্যাচে সবচেয়ে বড় পরাজয়ের (১১১ রান) তিক্ত স্বাদ পেয়েছে। সিরিজে অবশ্য খেলেননি পেসার নাথান এলিস, অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও টিম ডেভিড । তাদের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে আজ।

গ্রুপ ‘বি’-তে থাকা অস্ট্রেলিয়ার সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। ১১ ফেব্রুয়ারি কলম্বোতে বিশ্বকাপ অভিযান শুরু করবে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়ে টিম অস্ট্রেলিয়া। গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ওমান ও জিম্বাবুয়ে।

নিউজটি শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ: হ্যাজলউডের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

আপডেট সময় ০২:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬