ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দৌলতদিয়ায় বাস ডুবিতে বাড়ল মৃতের সংখ্যা, প্রাণ গেল আরও তিন মেডিকেল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিশ্বকাপ টিকিটের শেষ সুযোগ: সময়–প্রক্রিয়া জানাল ফিফা হরমুজ প্রণালীতে টোল আরোপের পথে ইরান, উদ্বেগে বিশ্ববাজার ঈদের উৎসব পরবর্তী গ্যাস ও বদহজম দূর করার সহজ কিছু উপায় জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন প্রশাসনের শীর্ষস্তরে বড় রদবদল: ১২ জন নতুন সচিব, ৫ জনকে প্রত্যাহার তেলআবিবের আকাশে হাজার হাজার কাক, যে কারণে আতঙ্কে ইসরাইলিরা রাজারবাগে হামলা ও স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে: স্বরাষ্ট্রমন্ত্রী ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাত্র ৩০ বছর বয়সে প্রাণ হারালেন অভিনেত্রী ইরানিদের অস্ট্রেলিয়ায় সাময়িক নিষেধাজ্ঞা: ৭ হাজারেরও বেশি ভিসাধারীর ওপর প্রভাব

সংসদ নির্বাচনে বিএনসিসি ক্যাডেট বিরোধিতা বিএনপির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 432

ছবি সংগৃহীত

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ক্যাডেটদের সংসদ নির্বাচনের মতো রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত না করার আহ্বান জানিয়েছে বিএনপি। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানানো হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আরও পড়ুন  রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

তিনি বলেন, বিএনসিসির ক্যাডেটরা মূলত শিক্ষার্থী ও তরুণ। তাদের নির্বাচনি কার্যক্রমে যুক্ত করলে প্রতিষ্ঠানটি নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। এজন্য নির্বাচন মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল ও জটিল প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ত না করার অনুরোধ জানিয়েছে বিএনপি। তিনি আরও বলেন, নির্বাচনের দায়িত্বে আইন অনুযায়ী নির্ধারিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরই নিয়োজিত রাখা উচিত।

এর আগে গত ২৮ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনি কাজে সহায়তার জন্য বিএনসিসি ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ সিদ্ধান্ত বাস্তবায়নে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাইসহ সাতটি শর্ত মেনে ক্যাডেট মোতায়েনের নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে ক্যাডেট মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করতে হবে। মোতায়েনের আগে ক্যাডেটদের দক্ষতা, নিরপেক্ষতা ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই করতে হবে। মেট্রোপলিটন এলাকা, জেলা ও উপজেলা সদরকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নিজ উপজেলায় মোতায়েন এড়িয়ে চলার কথাও বলা হয়েছে।

এছাড়া প্রত্যেক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১০ জন এবং প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত দুইজন ক্যাডেট মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়। তবে স্থানীয় প্রয়োজন অনুযায়ী সংখ্যা কমানো বা বাড়ানো যাবে। মোতায়েনকৃত ক্যাডেটরা কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন না এবং ভোটারদের প্রভাবিত করার সুযোগও থাকবে না।

নির্বাচনি দায়িত্ব পালনের আগে ক্যাডেটদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সংসদ নির্বাচনে বিএনসিসি ক্যাডেট বিরোধিতা বিএনপির

আপডেট সময় ০৩:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬