ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

‘ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না এনসিপি’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 380

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া কিংবা ইশতেহার ঘোষণা করে তা বাস্তবায়ন না করার প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে এনসিপি যুক্ত হবে না।

শুক্রবার রাজধানীর গুলশানে দলটির ৩৬ দফা ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  এনসিপিতে মেক্সিমাম জনই ঢুকছে ধান্দাবাজির জন্য : নূর

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাজনীতিতে কথা দিয়ে কথা না রাখার যে সংস্কৃতি গড়ে উঠেছে, এনসিপি সেই পথ অনুসরণ করতে চায় না। আমরা কেবল সেসব প্রতিশ্রুতিই দেব, যা বাস্তবায়ন করা সম্ভব বলে বিশ্বাস করি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণ একটি গণতান্ত্রিক রূপান্তরের সুস্পষ্ট ম্যান্ডেট দিয়েছে। এই গণঅভ্যুত্থান ছিল রাষ্ট্রকে পুরোনো কাঠামোয় পরিচালনার বিপক্ষে জনগণের স্পষ্ট বার্তা। জাতীয় নাগরিক পার্টি মনে করে, মৌলিক ও কাঠামোগত সংস্কার ছাড়া টেকসই গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়।

এনসিপি মুখপাত্র আরও বলেন, ‘সেকেন্ড রিপাবলিক’ কোনো স্লোগান নয়; এটি একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার। বাস্তবতার নিরিখে আগামী পাঁচ বছরে যতটুকু বাস্তবায়ন সম্ভব, আমরা ঠিক ততটুকুই জনগণের কাছে প্রতিশ্রুতি দিতে চাই।

সাবেক এই উপদেষ্টা বলেন, এনসিপির ইশতেহার জনগণের সঙ্গে দীর্ঘদিনের কথোপকথনের ফল। জুলাই পদযাত্রা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের কথা শোনা হয়েছে। সাধারণ মানুষ তাদের প্রত্যাশা, দাবি ও মতামত তুলে ধরেছেন।

তিনি জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা, পেশাজীবী ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতেই এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। বাস্তবতা ও অগ্রাধিকার বিবেচনায় ১২টি অধ্যায়ের আওতায় ৩৬ দফা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

‘ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না এনসিপি’

আপডেট সময় ০৭:০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬