ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা

বিএনপি ফ্যামেলি কার্ড দেওয়ার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: আসিফ মাহমুদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 1575

ছবি সংগৃহীত

বিএনপি ভুয়া ফ্যামিলি কার্ড বিতরণের কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, আমরা তরুণদের কার্ডের নামে ভাতা নয়, আমরা তাদের আত্মনির্ভরশীল করতে চাই, পরনির্ভরশীল করে রাখতে চাই না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা টাউনহল মাঠে এনসিপি আয়োজিত সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  আমাদের রাজনীতি সুন্দর-পরিচ্ছন্ন না: আক্ষেপ মির্জা ফখরুলের

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির উদ্দেশ্যে বলেন, ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা ও নারীদের শ্লীলতাহানিকারী আওয়ামী লীগ পালিয়েছে দিল্লিতে। সেই একই পথে হাঁটলে আপনাদের ক্ষেত্রেও একই দশা হবে। এমনকি আগামী নির্বাচনে ভূমিধ্বস পরাজয় বরণ করতে হবে আপনাদের।

তিনি কুমিল্লা বিভাগ সম্পর্কে বলেন, আওয়ামী লীগ কুমিল্লাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বঞ্চিত করে রেখেছিল, আমরা যদি নির্বাচিত হই কুমিল্লাকে এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে।

ধানের শীষ, দাড়িপাল্লা, রিক্সা যেখানেই ভোট দেওয়া হোক না কেন, গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে উল্লেখ করে আসিফ মাহমুদ আরও বলেন, গণভোটে হ্যাঁ সীল দিতে হবে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসার পথ বন্ধ হবে।

আজ দেখলাম পুরোনো কায়দায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করলে জনগণ কাউকে ছাড় দেবে না।

পরে তিনি কুমিল্লা-৬ আসনের জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ও কুমিল্লা-৮ মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা-৬ আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৮ মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলাল, নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক এডভোকেট মো. তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফজা জাহান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

বিএনপি ফ্যামেলি কার্ড দেওয়ার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: আসিফ মাহমুদ

আপডেট সময় ০২:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

বিএনপি ভুয়া ফ্যামিলি কার্ড বিতরণের কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, আমরা তরুণদের কার্ডের নামে ভাতা নয়, আমরা তাদের আত্মনির্ভরশীল করতে চাই, পরনির্ভরশীল করে রাখতে চাই না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা টাউনহল মাঠে এনসিপি আয়োজিত সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  বাগেরহাটে বিএনপির সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০, স্থগিত সভা