ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়; লাখো মানুষ বিদ্যুৎহীন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 2484

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় একটি শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হানতে থাকায় ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ের প্রভাবে দেশজুড়ে অন্তত ৭ লাখ ৫০ হাজারের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

এই চরম আবহাওয়ার কারণে ১০ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বড় বড় বিমানবন্দরগুলোতে তীব্র বিঘ্ন দেখা দিয়েছে, ফলে যাত্রী চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়াতে আগ্রহী বিটিএমএ, স্থায়ী শুল্ক প্রত্যাহারের দাবি

মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। অনেক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট, বরফাচ্ছন্ন রাস্তা এবং বিপজ্জনক ভ্রমণ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

ঝড়টি বর্তমানে পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে ক্ষয়ক্ষতি মোকাবিলায় জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়; লাখো মানুষ বিদ্যুৎহীন

আপডেট সময় ০৬:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় একটি শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হানতে থাকায় ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ের প্রভাবে দেশজুড়ে অন্তত ৭ লাখ ৫০ হাজারের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

এই চরম আবহাওয়ার কারণে ১০ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বড় বড় বিমানবন্দরগুলোতে তীব্র বিঘ্ন দেখা দিয়েছে, ফলে যাত্রী চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

আরও পড়ুন  আইসিসির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের