ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 1405

ছবি সংগৃহীত

ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্ধারিত সব মৃত্যুদণ্ড বাতিল করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ট্রাম্প লেখেন, আমি অত্যন্ত সম্মান জানাই যে ইরানের নেতৃত্ব গতকাল নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছে। (যার সংখ্যা ছিল ৮০০-এর বেশি)। ধন্যবাদ!

আরও পড়ুন  ট্রাম্পের শুল্কনীতিতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতি, ছাঁটাই-ব্যয় সংকটে ব্যবসা খাত

এর আগে বিক্ষোভ দমনে কঠোরতা অব্যাহত থাকলে ‘গুরুতর পরিণতি’ হবে বলে ইরানকে সতর্ক করেছিলেন ট্রাম্প। তার এ মন্তব্যের পরই মৃত্যুদণ্ড বাতিলের খবর সামনে আসে।

এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের সব নীতিগত সিদ্ধান্ত সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পই নিচ্ছেন। এ বিষয়ে গোপন সূত্রের বরাতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন তারা নাকচ করে দেয়।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়ালের বড় দরপতনের পর দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।

মানবাধিকার সংস্থা এইচআরএএনএ’র তথ্যমতে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী। যদিও ইরানি কর্তৃপক্ষ নিহতের সংখ্যা প্রায় ২ হাজার বলে স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

আপডেট সময় ০১:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্ধারিত সব মৃত্যুদণ্ড বাতিল করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ট্রাম্প লেখেন, আমি অত্যন্ত সম্মান জানাই যে ইরানের নেতৃত্ব গতকাল নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছে। (যার সংখ্যা ছিল ৮০০-এর বেশি)। ধন্যবাদ!

আরও পড়ুন  মাদুরোর সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প