ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সিরিয়ায় ইসরায়েলের ভূমিকা স্বাভাবিকীকরণকে আরও দূরে ঠেলে দিচ্ছে: সৌদি আরব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 1804

ছবি: সংগৃহীত

সৌদি আরব সতর্ক করে জানিয়েছে, সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ রিয়াদ ও তেল আবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিচ্ছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়েছে— সিরিয়ায় ইসরায়েলের হস্তক্ষেপ দেশটির স্থিতিশীলতা নষ্ট করছে এবং এতে এমন বার্তা যাচ্ছে যে, ইসরায়েল একটি ঐক্যবদ্ধ ও স্থিতিশীল সিরিয়া চায় না।

আরও পড়ুন  সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে ৫ লাখ রিয়ালের জমকালো ক্রিকেট প্রতিযোগিতা

রিয়াদের মতে, সিরিয়ায় যদি পরিস্থিতি শান্ত করার মত এমন কোনো নিরাপত্তা ব্যবস্থা গড়ে না ওঠে, তাহলে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা আরও কমে যাবে।

সৌদি কর্মকর্তারা মনে করছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ছাড়া কূটনৈতিক অগ্রগতি সম্ভব নয়, আর সিরিয়ায় চলমান উত্তেজনা সেই স্থিতিশীলতার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সিরিয়ায় ইসরায়েলের ভূমিকা স্বাভাবিকীকরণকে আরও দূরে ঠেলে দিচ্ছে: সৌদি আরব

আপডেট সময় ০৫:৫৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

সৌদি আরব সতর্ক করে জানিয়েছে, সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ রিয়াদ ও তেল আবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিচ্ছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়েছে— সিরিয়ায় ইসরায়েলের হস্তক্ষেপ দেশটির স্থিতিশীলতা নষ্ট করছে এবং এতে এমন বার্তা যাচ্ছে যে, ইসরায়েল একটি ঐক্যবদ্ধ ও স্থিতিশীল সিরিয়া চায় না।

আরও পড়ুন  বাহরাইন থেকে সেনা প্রত্যাহার শুরু করল সৌদি আরব