ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আজ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়ে সমন্বয় সভা করবে নির্বাচন কমিশন।

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 560

ছবি; সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ ব্রিফিং করবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  নতুন বাংলাদেশ গঠনে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের অংশগ্রহণে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

ব্রিফিংটি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম (বেইজমেন্ট-২)-এ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এছাড়া নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে ব্রিফিংয়ে অংশ নেবেন।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)।

ইসি সূত্রে জানা গেছে, ব্রিফিংয়ে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সমন্বয়, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠ পর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আজ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়ে সমন্বয় সভা করবে নির্বাচন কমিশন।

আপডেট সময় ১১:১৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫