ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

‘ডলার পরবর্তী যুগ’-এর প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয়ান ব্যাংক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 688

ছবি সংগৃহীত

ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ECB) ডলারের বৈশ্বিক আধিপত্য দুর্বল হয়ে পড়তে পারে এই ধারণাকে সামনে রেখে তাদের “লিকুইডিটি লাইন” ব্যবস্থাকে শক্তিশালী ও বড় করার পরিকল্পনা করছে।

এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংককে সহজে ইউরো ধার দেওয়া হবে। যেনো আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থপ্রবাহে ইউরো আরও বেশি ব্যবহারযোগ্য হয়ে ওঠে।

ECB বিশেষভাবে তাদের EUREP (Eurosystem Repo Line) বড় করতে চায়। যেনো তা আরও নমনীয়, আকর্ষণীয় এবং বেশি দেশের জন্য উন্মুক্ত হয়। এতে বিদেশি ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান ইউরো ব্যবহারে উৎসাহিত হবে। কারণ সংকটকালেও তারা ইউরো লিকুইডিটি পেতে পারবে।

তবে এক্ষেত্রে বাধাও আছে, ইউরোপের কাছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মতো নিরাপদ ইউরোপীয় ঋণপত্র নেই। যেটি মূলত বড় মাত্রায় ঝুঁকিহীন লিকুইডিটি নিশ্চিত করতে পারে।

তাই বিশেষজ্ঞরা বলছেন, শুধু লিকুইডিটি লাইন বাড়ালে হবে না; ইউরোপকে রাজনৈতিকভাবে আরও ঐক্যবদ্ধ হতে হবে এবং একটি সাধারণ নিরাপদ সম্পদ তৈরি করতে হবে।

নিউজটি শেয়ার করুন

‘ডলার পরবর্তী যুগ’-এর প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয়ান ব্যাংক

আপডেট সময় ০৬:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫