ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

ইইউ–ইউক্রেন সীমান্তে ‘ড্রোন ওয়াল’ প্রকল্প নিয়ে বিতর্ক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 950

ছবি সংগৃহীত।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েনের প্রস্তাবিত “ড্রোন ওয়াল” প্রকল্প শুরু হওয়ার আগেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

রাশিয়া সীমান্ত থেকে দূরের দেশগুলো এ পরিকল্পনার কার্যকারিতা, অতিরিক্ত ব্যয় এবং ইইউ-ন্যাটোর সামরিক পরিকল্পনার সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। অনেক রাজনীতিবিদ মনে করেন, এটি আসলে ব্রাসেলসের জাতীয় প্রতিরক্ষা খাতে প্রভাব বিস্তারের প্রচেষ্টা।

আরও পড়ুন  ট্রাম্প-পুতিন ফোনালাপ: ইউক্রেন যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার নতুন উদ্যোগ

সমালোচকরা আরও বলছেন, ইউরোপীয় কমিশন বাস্তব সক্ষমতার বাইরে অতিরিক্ত প্রতিশ্রুতি দিচ্ছে।

সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে তহবিল নিয়ে। ব্রাসেলস এবং সীমান্তবর্তী দেশগুলো চাইছে এই প্রকল্পের অর্থায়ন ইইউর যৌথ বাজেট থেকে করা হোক। কিন্তু এজন্য সব সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। এক সূত্র জানিয়েছে, জার্মান রাজনীতিবিদ মের্ৎস ইইউর তহবিল ব্যবহার করে “ড্রোন ওয়াল” নির্মাণের ধারণাকে কঠোরভাবে সমালোচনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ইইউ–ইউক্রেন সীমান্তে ‘ড্রোন ওয়াল’ প্রকল্প নিয়ে বিতর্ক

আপডেট সময় ০৯:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েনের প্রস্তাবিত “ড্রোন ওয়াল” প্রকল্প শুরু হওয়ার আগেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

রাশিয়া সীমান্ত থেকে দূরের দেশগুলো এ পরিকল্পনার কার্যকারিতা, অতিরিক্ত ব্যয় এবং ইইউ-ন্যাটোর সামরিক পরিকল্পনার সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। অনেক রাজনীতিবিদ মনে করেন, এটি আসলে ব্রাসেলসের জাতীয় প্রতিরক্ষা খাতে প্রভাব বিস্তারের প্রচেষ্টা।

আরও পড়ুন  ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ে উত্তর কোরিয়ার ৬০০ সেনা নিহত