ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

নির্বাচনের আগে শর্ত জানালেন হাসনাত আবদুল্লাহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 885

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের কিছু শর্ত আছে। নির্বাচনের আগে নিশ্চিত করতে হবে যে, আম্পায়ার কোনো নির্দিষ্ট দলের পক্ষ হয়ে খেলবেন না। এটি লিখিত হতে হবে। রাষ্ট্র সংস্কারের জন্য আমরা মুখের কথা বিশ্বাস করি না; আমাদের নিয়মগুলো লিখিত আকারে থাকতে হবে, যাতে আইনগত ভিত্তিতে পরবর্তীতে কোনো নিয়ম ভাঙলে দায়ী করা যায়।”

আরও পড়ুন  নির্বাচন ঘিরে ফাঁকা রাজধানী, কমেছে যানজট ও জনসমাগম

শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ‘উঠানে রাজনীতি’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ আরও উল্লেখ করেন, “গত ১৬ বছর ধরে রাতের ভোট, দিনের ভোট এমনকি কবর থেকেও ভোট দেওয়ার নজির দেখা গেছে। রেফারিরা পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে গোল দিয়েছে। তাই নির্বাচনের আগে নিয়ম পরিবর্তন অপরিহার্য।”

দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, “যারা টাকা খরচ করে এমপি হন, তারা পরে জনগণের টাকা লুট করেন। কোনো প্রার্থী যদি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন, বুঝতে হবে তিনি দুর্নীতির টাকা খরচ করছেন। জনগণ যদি এক হাজার টাকা নেন, তাহলে তার বিনিময়ে কোটি টাকার উন্নয়ন কাজ নষ্ট হয়। ভোট কেনা প্রার্থীরা পরে ঘুষ, টেন্ডার ও চাঁদাবাজির মাধ্যমে অনেক টাকা তুলে নেন।”

জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নেতা সব সময় জনগণের প্রতিফলন। জনগণ সৎ হলে নেতাও সৎ হবে। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে।”
এমপিদের ভূমিকা নিয়ে তিনি বলেন, “সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা। রাস্তা, স্কুল, হাসপাতাল বানানো এমপিদের কাজ নয়। যারা এসব প্রতিশ্রুতি দেন, তারা জনগণকে বিভ্রান্ত করেন।”
নতুন প্রজন্মের সততার প্রশংসা করে তিনি বলেন, “এই জেনারেশন দুর্নীতি করে না, ঘুষ খায় না, অন্যায়কে অন্যায় বলে। ভবিষ্যতে তাই দুর্নীতি করে কেউ পার পাবে না।”

নিজের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমি দেবিদ্বারেই বড় হয়েছি, এখনো ভাড়া বাসায় থাকি। দুর্নীতি করে টাকা আনার প্রশ্নই আসে না। জনগণকে টাকা দেব না, নেবও না। আমি যদি দুর্নীতিগ্রস্ত হই, জনগণ আমাকে প্রত্যাখ্যান করবেন।”

দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, উপজেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম এবং সদস্য আমির হোসেন।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের আগে শর্ত জানালেন হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ১০:৫৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের কিছু শর্ত আছে। নির্বাচনের আগে নিশ্চিত করতে হবে যে, আম্পায়ার কোনো নির্দিষ্ট দলের পক্ষ হয়ে খেলবেন না। এটি লিখিত হতে হবে। রাষ্ট্র সংস্কারের জন্য আমরা মুখের কথা বিশ্বাস করি না; আমাদের নিয়মগুলো লিখিত আকারে থাকতে হবে, যাতে আইনগত ভিত্তিতে পরবর্তীতে কোনো নিয়ম ভাঙলে দায়ী করা যায়।”

আরও পড়ুন  জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ