ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন ৪৭ প্রবাসী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / 422

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন ৪৭ প্রবাসী

লেবাননের যুদ্ধ পরিস্থিতি থেকে আরও ৪৭ জন বাংলাদেশি প্রবাসী নিরাপদে দেশে ফিরেছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে তাঁদের দেশে ফেরানো হয়।

আরও পড়ুন  লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল।

বিমানবন্দরে প্রবাসীদের অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে ৫ হাজার টাকা পকেট মানি, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, লেবাননের চলমান সহিংসতায় এক বাংলাদেশি বোমা হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবানন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার এই কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১৯টি বিশেষ ফ্লাইটে মোট ১,২৪৬ জন প্রবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন ৪৭ প্রবাসী

আপডেট সময় ০৫:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

লেবাননের যুদ্ধ পরিস্থিতি থেকে আরও ৪৭ জন বাংলাদেশি প্রবাসী নিরাপদে দেশে ফিরেছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে তাঁদের দেশে ফেরানো হয়।

আরও পড়ুন  সিরিয়া–লেবানন সম্পর্কে নতুন অধ্যায়ের ডাক দিলেন প্রেসিডেন্ট আল-শারা