ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী
জাতীয়

শাহজালাল বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো বোমা হামলার হুমকি, মেলেনি কোনো প্রমাণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 425

ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো বোমা হামলার হুমকি দেওয়া হলেও, এবারও তল্লাশিতে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২২ জানুয়ারি) রাতে মালয়েশিয়ান একটি নম্বর থেকে হুমকি দেওয়া হয়। এরপর রাত আড়াইটায় বিমানবন্দরের যৌথ বাহিনী নিরাপত্তা তল্লাশি শেষ করে।

আরও পড়ুন  যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন ৪৭ প্রবাসী

নিরাপত্তা তল্লাশি প্রক্রিয়া নিয়ে কামরুল ইসলাম বলেন, “বার্তা পাওয়ার পর প্রোটোকল অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হয়। সব বাহিনীর সমন্বয়ে বিমানবন্দরের প্রতিটি অংশে তল্লাশি চালানো হয়। তবে কোনো ধরনের হুমকির সত্যতা পাওয়া যায়নি।”

এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) রোম থেকে ঢাকায় আসার পথে একটি বিমানের ফ্লাইটে বোমা থাকার বার্তা দেওয়া হয়। ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে দীর্ঘ তল্লাশির পর সেখানেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো বোমা হামলার হুমকি, মেলেনি কোনো প্রমাণ

আপডেট সময় ০২:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো বোমা হামলার হুমকি দেওয়া হলেও, এবারও তল্লাশিতে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২২ জানুয়ারি) রাতে মালয়েশিয়ান একটি নম্বর থেকে হুমকি দেওয়া হয়। এরপর রাত আড়াইটায় বিমানবন্দরের যৌথ বাহিনী নিরাপত্তা তল্লাশি শেষ করে।

আরও পড়ুন  নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলা, তিনজন আহত