ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

১৫ বছরের ধ্বংস করা দেশ এক দিনে ঠিক করা সম্ভব নয়: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 910

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ১৫ বছরের ধ্বংস করা দেশ এক দিনে ঠিক করা সম্ভব নয় । শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সেটা এক বছরে সমাধান সম্ভব নয়। সব নির্ধারণ করে আমলারা। রাতারাতি সব সমাধান সম্ভব নয়৷ নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম যে ন্যায়বিচার পাওয়ার অধিকার, সেটা নিশ্চিত করবে। নির্বাচন যদি বার বার হয়, জনগণের কাছে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে।

আরও পড়ুন  চীন সফরে বিএনপি সহ আট দলের নেতৃত্ব: বাংলাদেশের রাজনীতি ও চীনের সম্পর্কের নতুন অধ্যায়

বিএনপি মহাসচিব বলেন, যে সংস্কারের কথা বলা হচ্ছে, অর্থনীতি কাঠামো মেরামতের কথা বলা হচ্ছে- একদিনে সব দুর্নীতি কাটিয়ে ওঠা যাবে, তা ভাবার কারণ নেই। শান্তিপূর্ণভাবে যেখানে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়া তৈরি হয়নি, সেখানে একদিনেই সব সম্ভব হবে না।

তিনি বলেন, বিচ্ছিন্নভাবে বা জোড়াতালি দিয়ে সম্ভব নয়, সুচিন্তিত চিন্তা ও নির্দিষ্ট পরিকল্পনা এবং রাজনৈতিক কর্মীদের আন্তরিকতা দরকার।

তিনি আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু যখন বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখন বিষয়গুলো সম্পূর্ণ ডাইভার্ট করে উগ্রবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তখন হতাশ হচ্ছি। তর্কবিতর্ক থাকবে। কিন্তু এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে, হতাশ হতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

১৫ বছরের ধ্বংস করা দেশ এক দিনে ঠিক করা সম্ভব নয়: মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ১৫ বছরের ধ্বংস করা দেশ এক দিনে ঠিক করা সম্ভব নয় । শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সেটা এক বছরে সমাধান সম্ভব নয়। সব নির্ধারণ করে আমলারা। রাতারাতি সব সমাধান সম্ভব নয়৷ নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম যে ন্যায়বিচার পাওয়ার অধিকার, সেটা নিশ্চিত করবে। নির্বাচন যদি বার বার হয়, জনগণের কাছে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে।

আরও পড়ুন  নতুন করে দেশ গড়ার সময় একটি মহল অস্থিরতা তৈরির চেষ্টা করছে: মির্জা ফখরুল