ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলায় একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত শাহিন মহম্মদপুরের পলাশবাড়ীয়া গ্রামের বাসিন্দা নিজাম মোল্যার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কানাবিল মাঠে অবস্থিত একটি সেচ পাম্পের ট্রান্সফরমার সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিলেন শাহিন। ট্রান্সফরমারটি খুলে ফেলার পর অসতর্কতাবশত বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন তিনি, ফলে খুঁটি থেকে নিচে পড়ে যান। পুলিশের প্রাথমিক ধারণা, সেখানেই তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন  শিবচর বাজারে আগুন: ব্যবসায়ীর মৃত্যু

শনিবার সকালে মাঠে কৃষিকাজে যাওয়া স্থানীয় কৃষকরা ধানখেতে শাহিনের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী মনে করা হচ্ছে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই তিনি বৈদ্যুতিক খুঁটিতে আরোহণ করেছিলেন এবং সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার প্রাণহানি ঘটে। ঘটনাস্থলে মরদেহের পাশে ট্রান্সফরমার খোলার কাজে ব্যবহৃত সরঞ্জামও পাওয়া গেছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০১:৫৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

মাগুরার মহম্মদপুর উপজেলায় একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত শাহিন মহম্মদপুরের পলাশবাড়ীয়া গ্রামের বাসিন্দা নিজাম মোল্যার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কানাবিল মাঠে অবস্থিত একটি সেচ পাম্পের ট্রান্সফরমার সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিলেন শাহিন। ট্রান্সফরমারটি খুলে ফেলার পর অসতর্কতাবশত বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন তিনি, ফলে খুঁটি থেকে নিচে পড়ে যান। পুলিশের প্রাথমিক ধারণা, সেখানেই তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন  প্রকাশ্যে পিটিয়ে যুবককে হত্যা করে বাজারে মিষ্টি বিতরণ