ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েল কাটজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 661

ছবি সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তেহরানে নতুন করে হামলার কথা বলেছেন তিনি। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারালেন ১০০ ফিলিস্তিনি

রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনকালে এসব মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী কাটজ। তিনি বলেন, “আমি স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই—আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, তবে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে।”

তিনি আরও বলেন, “আগের চেয়ে বেশি শক্তি নিয়ে হামলা চালানো হবে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।”

তবে ইসরায়েলের এই হুমকির পরিপ্রেক্ষিতে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান সরকার।

এর আগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। টানা ১২ দিন ধরে চলা এই সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার, পরমাণু বিজ্ঞানীসহ সাত শতাধিক ব্যক্তি নিহত হন।

উল্লেখ্য, ওই সময় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রও।

নিউজটি শেয়ার করুন

খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েল কাটজ

আপডেট সময় ১২:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তেহরানে নতুন করে হামলার কথা বলেছেন তিনি। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা নিহত, সন্ত্রাসী হামলার আশঙ্কা